ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসুচির চাউল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ১২-১১-২০২৩ বিকাল ৫:১৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে খাদ্যান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণ করার সময় ওজনে কম দিয়ে চাউল আত্মসাৎ করেছে বলে জানাগেছে।

রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া এলাকার ডিলার ইব্রাহীম মাতুব্বর ৬২৫ জন কার্ডধারীর মাঝে এবং শংকরপাশা এলাকার ডিলার রুবেল মোল্লা ৪৭২ জন কার্ডধারীর মাঝে,  খাদ্যাবান্ধব কর্মসূচির আওতায় চাউল বিতরণ করেন। প্রতিকেজি চাউল ১৫ টাকা দরে, জনপ্রতি ৩০ কেজি চাউল বিতরণের নিয়ম থাকলেও, ওজনে কম দিয়ে জনপ্রতি ২৮ থেকে ২৯ কেজি করে বিতরণ করা হয়েছে। 

চাউল ওজনে কম পাওয়া কয়েকজন কার্ডধারী জানান, চাউল ওজনে কম দিচ্ছে। প্রতিবাদ করলে, নাম কেটে দেওয়ার হুমকি দেয়, তাই প্রতিবাদ করতে ভয় পাই। 

চাউল বিতরণের সময় ট্যাগ অফিসার উপস্থিত না থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এসময় ডিলার রুবেল মোল্লা ও ইব্রাহীম মাতুব্বর বলেন, বিভিন্ন দপ্তর ম্যানেজ করতে এবং অন্যান্য খরচ পুশিয়ে নিতে, আমাদের বেশ কিছু টাকা খরচ হয়। তাই কার্ডধারীদের মাঝে চাউল বিতরণের সময়, ওজনে কিছু চাউল কম দিচ্ছি। ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালামের কাছ থেকে আমরা  অনুমতি নিয়েছি। 

এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, গোডাউন থেকে চাউল আনা থেকে শুরু করে চাউল বিতরণ পর্যন্ত, বিভিন্ন খাতে বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। তাই বিতরণের সময় কিছু চাউল কম দেওয়া হয়েছে।

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, খাদ্যবান্ধব কর্মসুচির আওতায়, জনপ্রতি ৩০ কেজি করে চাউল বিতরণ করতে হবে। কেউ ওজনে কম দিয়ে বিতরণ করলে, সেই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন