ঢাকা শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রেলে দায়িত্ব এড়াতে কর্তৃব্যে অনীহা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-১১-২০২৩ বিকাল ৫:১৬

রেলের একমাত্র প্রিন্টিং বিভাগের দায়িত্ব এড়াতে মরিয়া হয়ে উঠেছেন জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক/জেনারেল(জি)আসিফ উল ইসলাম । অনিয়মতান্ত্রিক ও অর্গানোগ্রাম বর্হিভূতভাবে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক(জি) তাঁর দায়িত্ব তুলে দিচ্ছেন জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক(পাহাড়তলী) এর কাঁধে। আবার অদৃশ্য কারণে কেন যেন জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক(পাহাড়তলী) এই দায়িত্ব লুফে নিতে চাচ্ছেন। এমন অভিযোগ উঠেছে খোদ ডিপো এবং প্রিন্টিং প্রেসে কর্মরত থাকা কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে পাহাড়তলীস্থ রেলের একমাত্র  টিকেট প্রিন্টিং প্রেসে। গত সপ্তাহে ট্রেড ইউনিয়ন তথা রেল শ্রমিকলীগ ও বিক্ষুব্দ শ্রমিক-কর্মচারীরা প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দফতরে শোডাউন করেছেন । 
অভিযোগ পাওয়া গেছে, রেলের একমাত্র প্রিন্টিং প্রেসে থাকা সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রকের দফতরসহ সংশ্লিষ্ট ডিপোর ‘কে’, ‘এল’ এবং ‘এম’ ওয়ার্ডকে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক/পাহাড়তলী এর আওতায় নিয়ে যাওয়ার চক্রান্ত অব্যাহত আছে। গত বছরের মে মাস থেকে সরকারী নির্দেশনা অমান্য করে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক/জি এই প্রক্রিয়া অব্যাহত রাখতে চিঠি চালাচালি করছেন। এমনকি এ কর্মকর্তা নিজ দায়িত্ব এড়াতে অন্যরা কোন ধরনের ষড়যন্ত্র করছেন কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। 
প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দফতর সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৬ মে এ বিষয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে। ওই চিঠির সঙ্গে সংযুক্ত ছিল রেলের একমাত্র প্রিন্টিং প্রেস  পরিচালার জনবল কাঠামো। সংযুক্তি হিসেবে এতে স্বাক্ষর করেছেন, তৎকালীন প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক রুহুল কাদের আজাদ, অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক(ক্রয়) প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম,  জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (সার্বিক)আসিফ উল ইসলাম।
প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক প্রকৌশলী ফরিদ আহমেদ বলেছেন, সুনির্দিষ্টভাবে অতিরিক্ত কাজ(ওভারটাইম) করা কর্মচারীরা ছাড়াও অন্যান্যরা ওভারটাইম ভাতা নিতে চান। অতিরিক্ত কাজ না করে সকল কর্মচারীরা ওভার টাইমের ভাতা নেওয়ার অপচেষ্টা করায় সরকারের জন্য ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমন ঝামেলা এড়াতে ডিসিওএস/জি এর কার্যক্রমকে ডিসিওএস/পাহাড়তলীর আওতায় নেওয়ার পক্রিয়া চলছে। 
এ ব্যাপারে ডিরেক্টর অব ইনভেন্ট্রী কন্ট্রোল প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, ডিসিওএস/জি এর আওতায় থাকা কার্যক্রম ডিসিওএস/পাহাড়তলী নিতে চায়। কেউ যদি স্ব-প্রনোদিত হয়ে আরেক দফতর বা কর্মকর্তার দায়িত্ব নিতে চান তাহলে তো কিছু করার নেই। এতগুলো দায়িত্ব ডিসিওএস/পাহাড়তলী পালন করতে পারবেন কিনা এমন প্রসঙ্গে তিনি বলেন, তখন দেখা যাবে। 
অভিযোগ উঠেছে, ‘কে’ ‘এল’ এবং ‘এম’ ওয়ার্ডের প্রিন্টিং মালামাল ও যন্ত্রাংশ  মুষ্টিমেয় কিছু সরবরাহকারী কুক্ষিগত করে রেখেছে। এদিকে, ইজিপি বা ওপেন টেন্ডার  বাদ দিয়ে শুধুমাত্র এলটিএম বা লিমিটেড টেন্ডার কার্যক্রম অব্যহত রেখেছিলেন এই ডিসিওএস/জি । সুনির্দিষ্ট কিছু সরবরাহকারী ব্যতিত অন্য কোন সরবরাহকারীকে পণ্যের ফরমায়েশ নিতে দেওয়া হয় না এমন অভিযোগ সরবরাহকারীদের। এ নিয়ে বেশ কয়েকবার বাকবিতন্ডার ঘটনাও ঘটেছে। অপরদিকে অন্যান্য সরবরাহকারীদের চাপের কারণে ডিসিওএস/জি এই দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে, ১৯৯২ সাল থেকে রেলের একমাত্র প্রিন্টিং প্রেস ডিসিওএস/জি এর নিয়ন্ত্রনে রয়েছে। তাছাড়া সরকারী নির্দেশনা(জিও)  ও সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্রিন্টিং প্রেস বিভাগটি ডিসিওএস/জি রক্ষণাবেক্ষন করার কথা। তবে অর্গানোগ্রাম পরিবর্তন ছাড়া চিঠি চালাচালি করে দায়িত্ব এড়ানোর কোন সুযোগ নেই। 
প্রিন্টিং বিভাগের আওতায় থাকা কর্মচারীরা অভিযোগ করেছেন, ২০২২ সালের মে মাস থেকেই ডিসিওএস/জি কোন অদৃশ্য শক্তির চাপের মুখে পড়ে এ দায়িত্ব এড়াতে চাচ্ছেন। কর্মচারীরা দাবি করছেন ডিসিওএস/জি যদি এ গুরু দায়িত্বটি পালন করতে না পারেন তাহলে তিনি একটি ডিপার্টমেন্টের ক্ষতি না করে অন্যত্র সরে গেলেই পারেন। তাই বলে একটি ডিপার্টমেন্টের সরকারী কাঠামো পরিবর্তন করতে পারেন না। আর তা কতটুকুই বা যৌক্তিক। আবার অতিউৎসাহী হয়ে ডিসিওএস/পাহাড়তলী এ বিভাগকে অসৎ উদ্দেশ্যে সরকারী নির্দেশনা বা সাংগঠনিক কাঠামো অমান্য করে কুক্ষিগত করতে মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ। এছাড়া ডিসিওএস /জি  ও ডিসিওএস/ পাহাড়তলী এর এমন কর্মকান্ডে ফুঁসে উঠছে কর্মচারীরা। যে কোন সময় ট্রেড ইউনিয়নের নেতা কর্মীরা কর্মঘন্টা বিরতি, প্রতিবাদ সমাবেশ বা অনশনের মাধ্যমে রেলের একমাত্র টিকেট প্রিন্টিং প্রেসের উৎপাদন বন্ধ করে দিতে পারে। 
অপরদিকে, প্রিন্টিং প্রেসের হেড ডেসপাসার তরিকুল ইসলাম তারেক  ও ‘এম’ ওয়ার্ডের অফিস সহকারী ফোরকান এ বিষয়ে ইন্ধন দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। দীর্ঘ প্রায় ৭ বছর ধরে অফিস সহকারী ফোরকান ও তরিকুল ইসলাম প্রকাশ তারেক হেড ডেসপাসার হিসেবে একই বিভাগে কর্মরত থাকায় সরবরাহকারীদের সঙ্গে যোগসাজস করে প্রিন্টিং প্রেসের বিভিন্ন আইটেম, মেশিন মেরামত ও রক্ষণাবেক্ষনের নামে অবৈধ অর্থ হাতিয়ে নিচ্ছেন। হাতেগোনা সরবরাহকারীকে সুবিধা পাইয়ে দিতে এ ধরনের কার্যক্রম চালাচ্ছেন তাঁরা। একই স্থানে দীর্ঘদিন থাকার কারণে এ ধরনের কর্মকান্ড ঘটছে বলে অভিযোগ করেছেন কয়েক প্রেস কর্মচারী। এমনকি প্রেস কর্মচারীদের সঙ্গে তিনিও ওভারটাইম বিল আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। উল্ল্যেখ, রেলের ২ কোটি টাকা অর্থ আত্মসাতের ঘটনায় তারেকের ভাগিনাও জড়িত রয়েছে। প্রায় বছর দুয়েক আগে অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা/ চট্টগ্রাম এর আওতায় থাকা জুনিয়র অডিটর ফয়সাল মাহমুদ আইবাস++ (ইন্টিগ্রেটেড বাজেটেড একাউন্টিং সিস্টেম) থেকে পরিকল্পিত ভাবে অবসর প্রাপ্ত পেনশানের ২ কোটি টাকা টাকা আত্মসাৎ করেন। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় রেলের পক্ষ থেকে মামলা দায়েরের পর কারাবন্দী রয়েছেন ফয়সল। 

এমএসএম / এমএসএম

দর্শনা জয়নগর চেকপোস্টে কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে যাত্রী হয়রানির অভিযোগ

বিয়াম মডেল স্কুল ও কলেজের উদ্যোগে বগুড়ায় গরীব দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা

‎মিরসরাইয়ে কানের দুল ছিনতাইয়ের অভিযোগ

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বারহাট্টায় জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, প্রায় আড়াই মাস পর থানায় মামলা

মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

​নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে দুর্বৃত্ত তাণ্ডবে-৩ জন গুরুতর আহত

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আত্রাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা

পিরোজপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ