মদনে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি সাংবাদিক ও গণমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।সোমবার( ১৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এআলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে, মদন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মৌরি তানিয়া মৌয়ের সঞ্চালনায়, পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ ও, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদ্যপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার,গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাইদুল ইসলাম মামুন,মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমানসহ আরও অনেকে এ সময় বক্তব্য রাখেন।
পরে তিনি তৃতীয় লিঙ্গ হিজড়া সম্প্রদায়ের মানোন্নয়নের লক্ষ্যে মদন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ শাহ আলম মিয়ার পরিকল্পনায় করা সমাজের অবহেলিত হিজড়াদের নামে বরাদ্দ দেওয়া একটি কফি হাউস উদ্বোধন করেন তিনি।এবং উপজেলা তিয়শ্রী ইউনিয়নের কুঠুরি কোন তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটানো খামারীদের জীবন উন্নয়নের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের পরিচালনায় প্রাণিসম্পদ হাঁসের খামারি প্রতিষ্ঠান উদ্বোধনও করেন তিনি।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied