ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইবি ছাত্রদলকে ছাত্রলীগের গণধোলাইয়ের হুমকি


শাহনেওয়াজ আলী, ইবি থানা photo শাহনেওয়াজ আলী, ইবি থানা
প্রকাশিত: ১৩-১১-২০২৩ দুপুর ৪:৩৪

ইবি শাখা ছাত্রদলের সব নেতাকর্মীকে ক্যাম্পাসে  অবাঞ্ছিত ঘোষণা করেছেন ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।গত ১১ ই নভেম্বর শনিবার বেলা বারোটায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে আয়োজিত বিএনপি জামায়াতের হরতাল অবরোধের প্রতিবাদে ইবি শাখা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভায় এমন ঘোষণা দেওয়া হয।শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শাখা সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয, তনময় সাহা টনি, মামুনুর রশিদ,বনি আমিন ও হোসাইন মজুমদার প্রমূখ।আলোচনা সভায় সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন,আমরা লক্ষ্য করলাম কয়েকদিন আগে ক্যাম্পাসে রাতের আঁধারে ছাত্রদলের ভাড়াটিয়া গুন্ডাবাহিনী পিছনের দরজা দিয়ে প্রশাসন ভবন ও বিভিন্ন অনুষদ ভবনের গেটে হরতাল ও অবরোধ পালন করুন সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে পালিয়ে যায। আমি ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা যদি সত্যিই শিক্ষার্থী হয়ে থাকেন ও ছাত্র রাজনীতি করে থাকেন তাহলে সরাসরি সামনে আসুন।আমরা রাজপথে আপনাদের মোকাবেলা করব। আজ থেকে ইবি ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।সভাপতির বক্তব্যে ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন,ক্যাম্পাসে ও ক্যাম্পাসের  আশেপাশে যদি ছাত্রদল, ছাত্রশিবির ও স্বাধীনতা বিরোধী কোন অপশক্তিকে পাওয়া যায় তাহলে তাদের গণধোলাই দেওয়া হবে।প্রসঙ্গত গত ৬ নভেম্বর কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও আওয়ামী দুশাসন,নৈরাজ্যের  প্রতিবাদে শাখা ছাত্রদল ইবির প্রশাসন ভবন সহ বিভিন্ন অনুষদ ভবনের গেটে হরতাল ও অবরোধ পালন করুন সম্বলিত ব্যানার লাগিয়ে দেয়।এমন সংবাদ দৈনিক সকালের সময়ে ফলাও করে প্রকাশ করা হয।   

এমএসএম / এমএসএম

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত