ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজার হাসপাতালগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে: বাইডেন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ১২:২০

গাজার সবচেয়ে বড় হাসপাতালটি রক্ষা করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আল শিফা হাসপাতালকে লক্ষ্য করে যেন ইসরায়েলি সেনারা সরাসরি হামলা না চালায়।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের

বাইডেন বলেন, আমার আশা থাকবে যে হাসপাতালগুলোতে ইসরায়েলিরা তাদের অনুপ্রবেশ কমাবে এবং এই বিষয় নিয়ে আমরা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখব। এছাড়া জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন বাইডেন।

 
এসময় হাসপাতালগুলো সুরক্ষিত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে, গাজায় ইসরায়েলের অবিরাম হামলার মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডটির সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফা হাসপাতাল এখন প্রায় কবরস্থানে পরিণত হয়েছে বলে হুঁশিয়ার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এমনকি হাসপাতালে মৃতদের দাফন করতে পারছে না বলেও জানিয়েছে সংস্থাটি।

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও জ্বালানিসংকটের কারণে ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে। জ্বালানিসংকটে জেনারেটর বন্ধ থাকায় সেখানকার সবচেয়ে বড় হাসপাতালের ৩৪ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাত নবজাতকও রয়েছে।

স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় এবং যোগাযোগের ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গাজায় হতাহতের হালনাগাদ তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিন থেকে গাজায় লাগাতার হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এর ৪০ শতাংশই শিশু।

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক