ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজাকে হামাসমুক্ত করা হবে, হুঁশিয়ারি ইসরায়েলের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ১২:২২

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা গাজাকে হামাসমুক্ত করব।’ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর বিবিসির। 

সংবাদ সম্মেলনে গাজার রানতিসি হাসপাতালের ভূগর্ভে হামাসের স্থাপনা রয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলার সময় ব্যবহার করা বিভিন্ন উপকরণ, বিস্ফোরক, আত্মঘাতী জ্যাকেট, এমনকি মোটরসাইকেল হাসপাতালের বেসমেন্টে রয়েছে। এটাই গাজার শেষ হাসপাতাল নয়। এমন আরও অনেক হাসপাতাল হামাসের কাজে ব্যবহৃত হচ্ছে। এটা বিশ্ববাসীর জানা প্রয়োজন। যাঁরা এসব হাসপাতালে অর্থ দিচ্ছে...তা হামাসের কাজে ব্যবহার করা হচ্ছে।’

সাম্প্রতিক সময়ে গাজার বিভিন্ন হাসপাতালের আশপাশে হামলা ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ায় সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। তবে তাদের অভিযোগ, হাসপাতালের আড়ালে হামাস সদস্যরা গোপনে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৪০ শতাংশই শিশু। 

এমএসএম / এমএসএম

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক