ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভয়াবহ দাবানল: গ্রিসের প্রধানমন্ত্রীর ক্ষমাপ্রার্থনা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১১:৬

গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ায় এখনো দাবানল জ্বলছে দাউদাউ করে। নেভানো সম্ভব হয়নি। এথেন্সের শহরতলিতে এসে গিয়েছিল দাবানলের আগুন। তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এভিয়া থেকে প্রচুর মানুষ সমুদ্রপথে নিরাপদ জায়গায় চলে গেছেন। দেশে ভয়াবহ দাবানলের জন্য ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী।

দাবানলের তাণ্ডবের পর ক্ষমা চেয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসুতাকিস। দাবানল থামাতে সরকারের ব্যর্থতা নিয়ে প্রবল সমালোচনা শুরু হওয়ার পর তিনি বলেছেন, সকলেই ক্ষতিপূরণ পাবেন। খবর ডয়চে ভেলের

গ্রিসে এখন প্রবল তাপপ্রবাহ চলছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। সেই সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। ফলে দাবানল নেভাতে বিপদে পড়েছে সরকার। একের পর এক জায়গায় দাবানল লাগছে। ধ্বংস হয়ে যাচ্ছে পাইনবন। মানুষ পালাচ্ছেন। সম্পত্তির প্রচুর ক্ষতি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, ''এভিয়া ও অন্যান্য জায়গায় দাবানল আমাদের প্রত্যেককে বিষণ্ণ করেছে। সব ক্ষতিগ্রস্তকে সরকার সাহায্য করবে। এর জন্য অতিরিক্ত ৫০ কোটি ইউরো খরচ করা হবে। আবার গাছ লাগানো হবে।'

প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে বলেছেন, যারা দোষী তাদের ছাড়া হবে না। শাস্তি দেয়া হবে। তিনি বলেছেন, 'যারা বাড়ি, ঘর, বিষয়-সম্পত্তি হারিয়েছেন, তাদের ব্যথা আমি বুঝি। তাই বলছি, দোষীদের খুঁজে বের করে শাস্তি দেব।'

বেশ কয়েকটি শহরের মেয়র অভিযোগ করেছেন, আকাশপথে দাবানল মোকাবিলার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়নি। তাই তাদের পক্ষে দাবানল নেভানো সম্ভব হয়নি। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, আমরা সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু এটা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়। ফলে তা সামলানো সহজ ছিল না। গ্রিসে অন্ততপক্ষে ৫৬ হাজার হেক্টরের বনভূমি ও গ্রাম পুড়ে গিয়েছে।

এভিয়াতে গত ৩ অগাস্ট থেকে দাবানল জ্বলছে। এখনো তা নেভানো সম্ভব হয়নি। অনেকে পালাতে বাধ্য হয়েছেন। অনেকে সরকারি কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে আগুন নেভানোর চষ্টা করছেন। তারা ছাড়া বাকিদের সরিয়ে নেয়া হয়েছে। তাদের চেষ্টায় অনেক গ্রাম বাঁচানো সম্ভব হয়েছে। তারা চেষ্টা করছেন ঠিকই, তা সত্ত্বেও দাবানল নেভানো সম্ভব হয়নি।

ইইউ গ্রিসের আগুন নেভাতে ২১টি বিমান পাঠিয়েছে। এক হাজার ২০০টি দমকলও পাঠানো হয়েছে। তাছাড়া তারা ২৫০টি গাড়িও দিয়েছে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮