ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গোপালপুরে বিয়ের আসরে হঠাৎ ম্যাজিস্ট্রেট, বাল্যবিয়ে বন্ধ


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ১৪-১১-২০২৩ দুপুর ৩:২
টাঙ্গাইলের গোপালপুরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি বাল্য বিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান। এ সময় বর-কনে, কনের চাচা, বড় বোন ও ফুফিসহ অন্যান্য সহযোগীদেরকে আটক করা হয়। সোমবার রাতে উপজেলার রামজীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, রামজীবনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে পারভেজ (২০) বর সেজে চাচাত বোন আনোয়ার হোসেনের মেয়ে সাথী (১৪) কে বিয়ে করতে যায়। ধুমধাম বিয়ের অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ সকল দাওয়াতী উপস্থিত ছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন। 
 
বাল্যবিয়ের অপরাধে বর-কনে, কনের চাচা, বড় বোন ও ফুফিসহ অন্যান্য সহযোগীদেরকে আটক করেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আটকের পর বাল্য বিয়ে সম্পর্কে তাদের জিজ্ঞাসা করা হলে মেয়ের ফুফি ও বড় বোন ভুল স্বীকার করেন ও অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করেন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা