গোদাগাড়ীতে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নাশকতা মামলায় ২ জন গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নাশকতায় অর্থায়নের অভিযোগে ২ জন কে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। সোমবার রাতে গোদাগাড়ীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম বিশু স্থানীয় যুবদলের রাজনাতির সঙ্গে জড়িত। সে বিএনপি ও জামায়াতকে অর্থ দেয়ার পাশাপাশি সন্ত্রাস ও নাশকতায় অংশ নেয় ও সাইফুদ্দিন গোদাগাড়ী পৌর জামায়াতের ৯ নং ওয়ার্ডের সেক্রেটারি সাইফুদ্দিন ওরফে নেভী নৌ বাহিনী চাকুরী থেকে অবসর নিয়ে জামায়াতের রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ে। সে রাজশাহী জেলা জামায়াতের সূরা সদস্য ও পৌরসভার ৯ নং ওয়ার্ডের সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছিলো। গত রোববার (১২ নভেম্বর) বাদ মাগরিব নেতাকর্মীদের সাথে নিয়ে জামায়াত ইসলামের লিফলেট বিতরণ করছিলো।
গ্রেপ্তারকৃতরা হলেন গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ এলাকার কুদ্দুস ছেলে শরিফুল ইসলাম বিশু(৪০) ও জাহানাবাদ গ্রামের মৃত মন্টুর ছেলে সাইফুদ্দিন ওরফে নেভী(৫৫)।
স্থানীয় লোকজন আরও জানায়, সার ও কীটনাশক ব্যবসায়ী শরিফুল ইসলাম বিশু পুকুর সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে কোটি কোটি টাকা আয় করেছে। স্থানীয় যুবদলের নেতা হলেও আওয়ামীলীগের উপজেলা পর্যায়ে কয়েকজন নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রেখে পুকুর টেন্ডার জালিয়াতি করে আসছিল।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, সোমবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ মামলা দায়ের হয়েছে।
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত