ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতে পাঁচ মাসে সর্বনিম্ন করোনা সংক্রমণ, কমেছে মৃত্যুও


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৮-২০২১ দুপুর ১১:৫০

ভারতে অনেকটাই কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০৪ জন। পাঁচ মাস পর দৈনিক সংক্রমণ ফের ২৯ হাজারের নীচে নেমেছে। শেষ বার ১৭ মার্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ২৯ হাজারের নীচে নেমেছিল। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যাও কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩৭৩ জনের। কেরালায় আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমার ফলেই মোট সংক্রমণ কমেছে। দক্ষিণের এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬৯।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১০ আগস্ট, মঙ্গলবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৯ লাখ ৯৮ হাজার ১৫৮। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ২৮ হাজার ৬৮২ জনের।

ভারতে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬ দশমিক ৬২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণের হার ১ দশমিক ৮৭ শতাংশ।

আক্রান্তের তুলনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থতার সংখ্যা বেশ কিছুটা বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৫১১ জন। এখনও পর্যন্ত মোট ৩ কোটি ১১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জন সুস্থ হয়ে উঠেছেন; অর্থাৎ ভারতে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। এ মুহূর্তে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫০৮।

গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৫ লাখ ১১ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৮ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৫৪৫ জনের। অন্যদিকে একদিনে ভারতে ৫৪ লাখ ৯১ হাজার ৬৪৭ জনকে টিকা দেওয়া হয়েছে। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৫১ কোটি ৪৫ লাখ ২৬৮ জন টিকা পেয়েছেন দেশে। 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮