ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মদনে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী গলায় ফাঁসি আত্মহত্যা


মদন প্রতিনিধি photo মদন প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ৪:২৮

নেত্রকোনার মদনে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার (১৪) রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোজ মঙ্গলবার ১৫ নভেম্বর সকাল  ১১ টার দিকে উপজেলা ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামে নিজ ঘরের আড়ার সঙ্গে আত্মহত্যার ঘটনা ঘটে। 

নিহত সামিয়া  আক্তার ওই গ্রামের ইজিবাইক চালক  সাইফুল ইসলামের মেয়ে । ছত্রকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর  শিক্ষার্থী। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সামিয়া আক্তার বাড়ি থেকে সকাল ৯ টার দিকে  প্রাইভেট  পড়তে গিয়ে ছিল।

প্রাইভেট পড়া থেকে এসে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি ফাঁস দিয়ে আত্মহত্যার করে ।নিহতের মা ঘরের ভিতরে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে দেখতে পায় মেয়ে সামিয়া ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলে আছে।মায়ের  চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মদন থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান তিনি  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামিয়া আক্তার নামের এক চতুর্থ শ্রেণীর  শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনার সদর  হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা