ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

গোদাগাড়ীতে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন ও ফ্যান বিতরণ


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১৫-১১-২০২৩ দুপুর ৪:৩২
রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুস্থ মানুষের মাঝে সিলিং ফ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার গরিব অসহায় দুস্থ মানুষের মাঝে প্রায় ৮৫০ টি সিলিং ফ্যান এবং হতদরিদ্র পরিবারের মাঝে ৪৫০ টি সেলাই মেশিন বিতরণ করেন।
 
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী,এমপি মাননীয় সংসদ সদস্য রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
 
আরও উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, গোদাগাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব অয়েজউদ্দিন বিশ্বাস, গোদাগাড়ী গোগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল।
এছাড়াও উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন

চিলমারী হাসপাতালে চিকিৎসার চরম অবহেলা: হাতের ভেতর কাচ রেখেই রোগীকে ছাড়পত্র