এবার নিজেই লাশ হয়ে ফিরলেন এম্বুলেন্স চালক খালেক
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের স্বেচ্চায় রক্তদান সংগঠন শ্রীমঙ্গল ব্ল্যাডম্যান সংগঠন কর্তৃক পরিচালিত ব্লাডম্যান এম্বুলেন্স সার্ভিসের চালক আব্দুল খালেক (২৩)।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।জানা যায়, নিহত চালক শ্রীমঙ্গল থেকে লাশ নিয়ে ফেনীতে লাশ নায়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট থেকে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের চালক আব্দুল খালেক নিহত হন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত অ্যাম্বুলেন্সের ড্রাইভার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল খালেক।
ব্লাডম্যান শ্রীমঙ্গলের সভাপতি মুহিবুর রহমান জুয়েল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে এম্বুলেন্স চালক নিহত হয়েছে এবং তার সাথে থাকা হেল্পার জাহান (১৯) আহত হয়ে মাধপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় খাতিহাতা হাইওয়ে থানা ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন।
এদিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় নিহতের পরিবারসহ শ্রীমঙ্গল উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। লাশ পৌছাতে গিয়ে চালক নিজেই লাশ হয়ে ফেরার ঘটনাটি গভীর শোক জানিয়েছেন ব্লাডম্যান শ্রীমঙ্গলের সভাপতি মুহিবুর ররহমান জুয়েল, সিনিয়র সহসভাপতি আমজাদ হোসেন বাচ্চু ও সাধারণ সম্পাদক আব্দুস সুবহান। তারা বলেন, নিহতের পরিবারের পাশে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসবে ব্লাডম্যান শ্রীমঙ্গল।
এমএসএম / এমএসএম
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ
নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার
দুর্নীতি ও অর্থ আত্মসাৎ: পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ
বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন
বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন
রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ
সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
Link Copied