ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

উত্তরায় ফেইথ ওভারসিজ আয়োজন করছে বিদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষা মেলার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৬-১১-২০২৩ বিকাল ৫:৪১
রাজধানীর উত্তরায় ফেইথ ওভারসিজ, বিদেশি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে। 
১৮ই নভেম্বর , শনিবার সকাল ১০ টা থেকে উত্তরা লেডিস ক্লাবে ফেইথ ওভারসিজ লিমিটেড এর এই মেলা চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বলে জানিয়েছেন ফেইথ ওভারসিজ।
 
এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ‘বৃহৎ শিক্ষা মেলা ’ এডুকেশন এক্সপো ২০২৩ এর এই মেলায় উপস্থিত থাকবেন কানাডা, ইউএসএ, ইউকে, অষ্ট্রেলিয়া, মালেশিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, ইন্ডিয়া, চায়না এর বিখ্যাত সব ইউনিভার্সিটির প্রতিনিধিরা। শিক্ষার্থীরা সরাসরি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। এতে মেলায় আগত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বাড়তি অনুপ্রেরণা প্রেরণ করবে বলে জানান মেলার আয়োজকরা।
   
 উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এমপি। এছাড়াও  
এই এক্সপোর প্রধান বার্তা হলো IELTS ছাড়া কানাডায় স্কুলিং ভিসা। আপনি যদি আপনার সন্তানকে স্কুলিং ভিসায় কানাডায় উচ্চশিক্ষার জন্যে পাঠাতে চান তাহলে এ সুযোগ মিস করবেন না। সন্তানের সাথে থাকছে বাবা-মায়ের ও যাওয়ার সুযোগ।
আয়োজকরা আরও জানান, শিক্ষামেলাটি সকল আগ্রহী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য উন্মুক্ত থাকবে। কানাডা, ইউএসএ, ইউকে, অষ্ট্রেলিয়া, মালেশিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, ইন্ডিয়া, চায়না এ উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিক্ষামেলাটি নিয়ে আসছে বিভিন্ন সুযোগ সুবিধা। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই দেশগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন বিষয়ে শিক্ষাবৃত্তি সহ পড়তে যাওয়ার সুযোগ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ সুবিধা প্রভৃতি বিষয়ে জানতে পারবেন। এছাড়াও শিক্ষার্থীদের অন্যান্য সকল প্রশ্নের উত্তর দিতে শিক্ষামেলায় থাকবেন ফেইথ ওভারসিজ লিমিটেডের অভিজ্ঞ কাউন্সিলরবৃন্দ।
 
মেলার আয়োজক ফেইথ ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া লিটন বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে ফেইথ বরাবরই সচেষ্ট। শিক্ষার্থীদের পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয়ে ভর্তির ব্যাপারে তাদের রয়েছে দীর্ঘ বছরের অভিজ্ঞতা। বিশ্বের উল্লেখযোগ্য সকল বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষায় সহায়ক প্রতিষ্ঠানের সাথে ফেইথ ওভারসিজ লিমিটেডের পার্টনারশিপ রয়েছে।
পর্যায়ক্রমে বিগত বছরগুলোতে বেশ কয়েকটি সফল শিক্ষামেলার আয়োজন করেছে ফেইথ ওভারসিজ লিমিটেড। পূর্বের ধারাবাহিকতায় এইবারও তাদের এই শিক্ষামেলাটি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সকল জিজ্ঞাসা ও আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ফেইথ ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ আনিসুজ্জামান বলেন বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বরাবরই একটি আস্থার নাম। দীর্ঘ বেশ কয়েক বছর যাবৎ শিক্ষার্থীদের তাদের পছন্দের দেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে ফেইথ ওভারসিজ লিমিটেড তার সাফল্যের হার অব্যাহত রেখেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই ফেইথ ওভারসিজ লিমিটেড এই শিক্ষামেলাটি আয়োজিত করতে যাচ্ছে। বিদেশে উচ্চশিক্ষায় পড়ালেখার সুযোগ সুবিধা, শিক্ষাবৃত্তি সহ উন্নত জীবন গড়ার সুযোগ, এই বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেই মেলাটির আয়োজন করা হচ্ছে। বিদেশে উচ্চশিক্ষা একজন শিক্ষার্থীর জীবনে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসে, তাকে নতুন নতুন বিষয় শেখার সুযোগ করে দেয় এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষদের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। তবে শিক্ষার্থীদের নিকট প্রয়োজনীয় তথ্যাবলী না থাকায় বিদেশে উচ্চশিক্ষায় পৌঁছানোর এই পথটি সবসময় মসৃণ নাও হতে পারে। শিক্ষার্থীদের এই সমস্যাগুলোর সমাধান করে তাদের স্বপ্নপূরণে ফেইথ ওভারসিজ লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর একইভাবে এইবারও নতুন শিক্ষার্থীদের জন্য সকল প্রকার প্রয়োজনীয় দিকনির্দেশনা সহ এই মেলাটি আয়োজিত হতে যাচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, কানাডা, ইউএসএ, ইউকে, অষ্ট্রেলিয়া, মালেশিয়া, পোল্যান্ড, ডেনমার্ক, ইন্ডিয়া, চায়না তে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ থাকছে। শিক্ষার্থীরা তাদের পছন্দের বিশ্ববিদ্যালয়, কোর্স, শিক্ষাবৃত্তি, ভর্তি এবং পড়ালেখা পরবর্তী চাকরি ও ক্যারিয়ার সম্পর্কিত যে কোনো তথ্য জানতে বিস্তারিত আলোচনা করতে পারবেন। ব্যাচেলরস এবং মাস্টার্স, যে কোনো প্রোগ্রামে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরাই এই শিক্ষামেলাটি থেকে উপকৃত হবেন।
শিক্ষামেলাটিতে শিক্ষার্থীদের জন্য থাকছে আরও বেশ কয়েকটি আকর্ষণীয় অফার। বিদেশে উচ্চশিক্ষার পথে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে IELTS পরীক্ষা। IELTS পরীক্ষায় একটি ভালো স্কোর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ আরও সুগম করে তোলে। এই বিষয়টি বিবেচনায় রেখেই ফেইথ ওভারসিজ লিমিটেড IELTS পরীক্ষার ওপর রাখছে আকর্ষণীয় কুপন জেতার সুযোগ।বিস্তারিত জানতে ভিজিট করুন ফেইথ ওভারসিজ লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট

এমএসএম / এমএসএম

উত্তরায় ২,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশে নেপাল ফটো সাংবাদিক সফরত বিপিজেএ উদ্যাগে কক্সবাজার ভ্রমন

উত্তরায় ২,৬০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেমরায় কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৪ ইউনিট

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

কর্মস্থলে অনুপস্থিতি: মহিলাবিষয়ক কর্মকর্তাকে শোকজ

২০ তম বিসিএস ব্যাচের মেধাবী ও পেশাদার কর্মকর্তারা পদোন্নতি বঞ্চিত, পুনর্বিবেচনার মাধ্যমে ন্যায় বিচার চান

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মচারীদের নিয়ে বিভ্রান্তিকর সংবাদের অভিযোগ

খিলক্ষেতে উন্নয়নের অঙ্গীকারে শওকত উল ইসলাম সৈকত

টাকার অভাবে চিকিৎসা বন্ধ: আব্দুল হাসেমের পাশে দাড়ালেন ডিসি ফরিদা খানম

পূর্বাচল নতুন শহর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা: দ্রুত ও মানসম্মত বাস্তবায়নের নির্দেশ পূর্ত প্রতিমন্ত্রীর

আইসিটি অধিদপ্তরে ‘অদৃশ্য ক্ষমতার দাপট

রাজধানীর মিরপুরে টেলিগ্রামের মাধ্যমে পর্নোগ্রাফি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার