ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

পাওনা টাকা চাইতে গিয়ে ধমকি ও হুমকির শিকার এক ব্যবসায়ী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-১১-২০২৩ দুপুর ৪:২৪
পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির শিকার এবং মানসিক ভাবে লাঞ্ছিত হয়েছেন রফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে নগরের ডবলমুরিং থানার ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের দেওয়ানহাট এলাকায়। 
এই ঘটনায় "অগ্রণী এলিভেটর" এর  সত্ত্বাধিকারী মো: রফিকুল ইসলাম (৪১) থানায় সাধারণ ডায়েরি করেন। সেখানে উল্লেখ করেন মোঃ আমিরুল ইসলাম (৩৫) পিতা তোফাজ্জল হোসাইন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন সেই সুবাদে তার পারিবারিক বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বিভিন্ন সময়ে টাকা ধার নেয় কিন্তু একসময় কাউকে কিছু না জানিয়ে গোপনে তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার, ঝিনাইদহ থানার মাইয়া দুরপুর নামক গ্রামে চলে যায় এবং সম্পূর্ণ যোগাযোগ বন্ধ রাখে।
থানায় অভিযোগকারী রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার  ব্যবসায়িক প্রতিষ্ঠান ডবল মুরিং থানার দেওয়ান হাট এলাকার ৩০৮ নং শেখ মুজিব রোড এর মেট্রো প্লাজায় অবস্থিত। দীর্ঘদিন যাবত চাকুরী করে আসছে সেই সুবাদে বিভিন্ন সময় তার পারিবারিক সমস্যার কথা জানিয়ে আমার কাছ থেকে বিভিন্ন অংকের টাকা সর্বমোট ৩২০০০০ ( তিন লাখ বিশ হাজার) টাকা ধার নেয়। কিন্তু গত ২৪/১০/২৩ ইং তারিখ সকালে সে আমাকে না জানিয়ে সেই ভাব দেশের বাড়ীতে চলে যায়। রফিকুল ইসলাম বলেন, আমি দুই তিন দিন পরে তাকে আমার প্রতিষ্ঠানে আসার জন্য বলার পর সে একপর্যায়ে উত্তেজিত হয়ে আমার উপর ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, নানা ধরনের হুমকি দিয়ে কর্মস্থলে ফিরে আসবে না বলে। আর পাওনা টাকা ফেরত চেয়ে পুনরায় যোগাযোগ করার চেষ্টা করলে দেখে নেওয়ার হুমকি দেয়। বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। তাই আমি চিন্তিত হয়ে নিজের নিরাপত্তা জন্য থানায় সাধারণ ডায়েরি করে আইনের আশ্রয় গ্রহণ করেছি।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান