বেপরোয়া গতি প্রাণ কেড়ে নিলো মোটরসাইকেল আরোহীর
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের ভূঞারপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনে সড়কে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা বালুবাহী হাইড্রোলিক ট্রাকের পেছনে ধাক্কা দিলে, মোটরসাইকেল আরোহী উত্তর গোপালপুরের আমির আলীর পুত্র মো. আশিক(২০) এর মৃত্যু হয়েছে।
প্রতক্ষ্যদর্শী ফায়ারম্যান নূরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় আশিক মোটরসাইকেলে দ্রুত গতিতে নবগ্রামের দিকে যাচ্ছিলেন, এসময় বালু আনলোড করে হাইড্রোলিক ট্রাকটি ফায়ার সার্ভিস অফিসের সামনে দাঁড়িয়ে ছিলো। বেপরোয়া গতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পিছনে ধাক্কা দিলে, মোটরসাইকেল চালক আশিক মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থা বেশী বেগতিক হওয়ায় পথিমধ্যে রোগীর স্বজনরা, টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আমির আলী মুঠোফোনে প্রতিবেদককে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিম আল রাজি বলেন, রোগীর অবস্থা বেশী খারাপ ছিল, অতিরিক্ত রক্তক্ষরণ ও মস্তিষ্ক গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, এবিষয়ে তিনি অবগত নন, পুলিশ সদস্য পাঠিয়ে এখনি খোঁজ নিচ্ছি বলে জানান।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied