সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় গতকাল শনিবার সকালে পুকুরের পানিতে ডুবে মোনতাসির ও আফিফা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুই বছর বয়সি মোনতাসির ও আফিফা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন। শিশু মোনতাসির সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকার মাঈনউদ্দিনের ছেলে। আফিফা রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউসিয়া এলাকার রাজু আহাম্মেদের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউসিয়া এলাকা থেকে দুই বছর বয়সি শিশু আফিফাকে নিয়ে তার মা চার দিন ধরে সোনারগাঁ পৌরসভার ইছাপাড়া এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসে। গতকাল শনিবার সকাল ৯ টা সময় পরিবারের অজ্ঞাতসারে আফিফা তার মামাতো ভাই মোনতাসিরকে নিয়ে খেলতে বাহিরে যায়। পরিবারের লোকজন কিছুক্ষন পর দুই শিশুকে দেখতে না পেয়ে বাড়ির আশেপাশে পাড়া মহল্লায় তাদের খুজতে শুরু করেন। পুকুরের পানিতে ডুবে মৃত্যুর প্রায় দুই ঘন্টা পর হঠাৎ দুই শিশুর মৃত দেহ ভেসে উঠে। কখন তারা পুকুরের পানিতে ডুবে গেছে পরিবারের কেউ তা লক্ষ করেনি। দুই শিশুর এক সঙ্গে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে। শিশু মোনতাসির ইছাপাড়া এলাকার মাঈন উদ্দিনের তিন সন্তানের মধ্যে সে মেঝ ছেলে। আফিফা গাউসিয়া এলাকার রাজু আহাম্মেদের এক মাত্র কন্যা সন্তান ছিল।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার