তাড়াশে গাঁজাসহ আটক ১
সিরাজগঞ্জের তাড়াশে গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) রাতে উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রাম থেকে সাড়ে ৩ কেজি গাঁজাসহ সাগর আলী (২০) নামে এক যুবককে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্তে থানার এসআই জিন্নাতের নেতৃত্বে এএসআই জিয়াউর রহমান এবং সন্তোষের সহযোগিতায দলীয় ফোর্স নিয়ে ওই গ্রামের বাসিন্দা তাজমুল হোসেনের ছেলে সাগর আলীর নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করেন। পরে মঙ্গলবার (১০ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে পাটানো হয়েছে। মামলায় সাগর আলীর পিতা তাজমুল হোসেনকেও আসামি করা হয়েছে। সে পলাতক রয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে আশিক বলেন, সংসদ সদস্য ডা. মো. আব্দুল আজিজ যেদিন থেকে তাড়াশ থানাকে মাদকমুক্ত ঘোষণা করেছেন, সেদিন থেকেই মাদকমুক্ত করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাড়াশ থানা এলাকা মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার
সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ