বাসে আগুন দেখে অজ্ঞান হয়ে পড়লেন মালিক
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালে প্রথম দিন গাজীপুরে দাঁড়িয়ে থাকা দূরপাল্লার একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ নভেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর শিববাড়ী-জয়দেবপুর সড়কে বাসটিতে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তের দেওয়া আগুনে আয়ের একমাত্র অবলম্বন বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে বাসের চালক ও মালিক দেলোয়ার হোসেন দেলু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে এলাকাবাসী তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, দেলুর গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকায়। বর্তমানে তারা শহীদ বরকত সরণি এলাকায় সপরিবারে বাসা ভাড়া করে থাকেন। সেখানে থেকে দেলু তুরাগ পরিবহন নামে তার গাড়িটি ঢাকা-শেরপুর রুটে চালান। তিনিই গাড়ির মালিক তিনিই চালক। দীর্ঘদিন ধরেই ট্রিপ শেষে বাসটি বাসার কাছে সড়কের পাশে পুকুর পাড়ে রাখেন। প্রতিদিনের মতো শনিবার ভোররাতে একই স্থানে বাসটি রেখে বাড়ি যান। দুপুরে কে বা কারা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুড়ো গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টা খানেক চেষ্টার পরে এলাকাবাসী পাশের পুকুরের পানি দিয়ে আগুন নেভায়।
তিনি আরও জানান, দেলু তার শেষ সম্বল ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি ক্রয় করেছেন। এজন্য প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়। অগ্নিকাণ্ডের খবর শুনে বাসা থেকে গিয়ে বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এখন দেলু কীভাবে বাসের কিস্তির টাকা পরিশোধ করবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্বজনরা।
গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শহীদ বরকত সরণির পাশে পুকুর পাড়ে বাসটিতে অগ্নিসংযোগের খবর শুনে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। আমরা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা করা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
Link Copied