ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

গোদাগাড়ীতে যাত্রী নামিয়ে বাসে আগুন দিয়েছে হরতালকারীরা


জাহিদুল ইসলাম, গোদাগাড়ী photo জাহিদুল ইসলাম, গোদাগাড়ী
প্রকাশিত: ১৯-১১-২০২৩ রাত ৮:৫৬
রাজশাহীর গোদাগাড়ীতে শিমু নুরতাজ পরিবহণ নামে চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতালকারীরা। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পোনে ৬টার দিকে উপজেলার উদপুর নামকস্থনে যাত্রীবাহী বাসে পেট্রোল দিয়ে আগুন দেন হরতালকারীরা
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো ব ১৪-৫৯০১ যাত্রীবাহী একটি বাস রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদপুর এলাকায় আসলে বাসের যাত্রীদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আসে। 
 
শিমু নুরতাজ পরিবহনের চালক তোহিদুল ইসলাম বাবু বলেন,রাজশাহী থেকে ৪০জন যাত্রী নিয়ে চাঁপাইনবাবগঞ্জের  উদ্দেশে ছেড়ে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে কয়েকজন ব্যাক্তি উদপুরে বাসটিকে যাত্রী বেশে থামিয়ে বাসের সকল যাত্রীকে নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে করে কেউ আহত হয়নি বলে তিনি জানান।
 
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আতিকুল ইসলাম,গোদাগাড়ী থানার ওসি আব্দুল মতিন এবং ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আসে । যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
 
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। দ্রুত পালিয়ে যাওয়ায় লোকজন তাদের চিনতে পারেননি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত

জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন

মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন

ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ

ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত

নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে

মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান

কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন