রাজধানীর ধানমন্ডিতে যাত্রীবাহী বাসে আগুন
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিনে রাজধানীর ধানমন্ডিতে মিরপুর সুপার লিংক পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৯ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডের পর বাসের আরোহীরা দ্রুত নেমে যান। এ ঘটনার পরপরই পুলিশ এসে রূপায়ন খান প্লাজার নিচ থেকে পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ঘটনার প্রায় ১০মিনিটর পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে। আনুমানিক প্রায় ১০ মিনিট পর আগুন নেভানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, আনুমানিক রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডি আনোয়ার খান মেডিকেল কলেজের সামনে একটি বাসে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
Link Copied