ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৯-১১-২০২৩ রাত ১০:৪৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নের বেহাকৈর ভুইয়া পাড়া এলাকায় বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আলী আহাম্মদ সাজিদ (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়,ধর্ষণের অভিযুক্ত সাজিদ উপজেলার একই ইউনিয়নের ইউসুফ আলী  ভূইয়ার ছেলে। ভুক্তভোগীর স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর একমাত্র মেয়েকে নিয়া সেলাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বিবাদী আলী আহাম্মদ সাজিদ একই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় মাঝেমধ্য চলার পথে দেখা ও মোবাইল ফোনে কথাবার্তার মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বাদীর এই দুর্বলতার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে সাজিদ সম্পর্কের ২ বছরে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১৫ নভেম্বর রাতে বিয়ের আশ্বাস দিয়ে সাজিদ ওই নারীকে ধর্ষণকালে স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এসময় বিবাদী সাজিদ চতুরতার সহিত বিবাহ করিবে বলিয়া ভুক্তভোগীর মা ও স্থানীয়দের কাছ থেকে সময় নেন। পরবর্তীতে তালবাহানা করলে বিষয়টি নিয়ে আইনের আশ্রয় নেন বলে জানান ভুক্তভোগী। সাদিপুর ইউনিয়নের বেহাকৈর ভুইয়া পাড়া এলাকাবাসী জানান, এলাকার কিছু অসৎ লোকের মাধ্যমে সাজিদ মোটা অংকের টাকা দিয়ে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। 

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম (সুমন) বলেন, আমরা ধর্ষণের একটি লিখিত অভিযোগ পেয়েছি।  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান