জাতীয় নির্বাচন উপলক্ষে দর্শনায় বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। ২০ নভেম্বর সকাল সাড়ে ১০ টার সময় প্রথমে দর্শনা থানা পরিদর্শন করেন। এসময় দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার শাহা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক চুয়াডাঙ্গা ড. কিসিঞ্জার চাকমাকে ফুলেল শুভেচছা জানান। পরে পৌর এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন শেষে দর্শনা পৌরসভা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল জাকিয়া সুলতানা, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দর্শনা পৌর মেয়র মোঃ আতিয়ার রহমান হাবু,দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শাহা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ সুষ্ট এবং নিরপেক্ষ করার লক্ষে দর্শনা পৌর এলাকার পরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,দক্ষিন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন। তিনি প্রতিদ্বন্দি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ট করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানান। তিনে আরো জানান কেউ কোন ধরণের বিশৃঙ্খলার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান