ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কর পরিদর্শক মোঃ আব্দুল বারী'র বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২০-১১-২০২৩ দুপুর ৪:৪২
জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-২ সার্কেল ৩৮ এর কর পরিদর্শক মোঃ আব্দুল বারী'র বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন সহ স্ত্রীর নামে একাধিক বাড়ি,ব্যাংক ডিপোজিট থাকার সন্ধান মিলেছে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেব পাড়া এলাকায় মা মঞ্জিল ১,২,৩ নামে বহুতল ভবন গড়ে তুলেছেন দূর্নীতির টাকায়,ঐ এলাকার মসজিদ কমিটির সভাপতি হয়েছেন মোঃ আব্দুল বারী। ঢাকার রামপুরা এলাকায় তার রয়েছে পাঁচ কাঠার একটি বাণিজ্যিক প্লট। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, জাতীয় রাজস্ব বোর্ডের কর পরিদর্শক হিসেবে কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন ভাবে নানা অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন মোঃ আব্দুল বারী। দুই হাতে রোজগার করেছেন অবৈধ অর্থ। সেই রোজগারের অবৈধ অর্থ দিয়ে গড়ে তুলেছেন বিশাল অর্থ সম্পত্তি। বরিশাল জেলার পটুয়াখালী এলাকার বাসিন্দা মোঃ আব্দুল বারি । তার স্ত্রী ফিরোজা বেগম এর নামে করেছেন সমস্ত সম্পত্তি। তার ছেলের নাম সুজন। একজন কর পরিদর্শক হয়েও করেন বিলাসবহুল জীবন যাপন। সিদ্ধিরগঞ্জ এলাকায় তিনি একজন সমাজ সেবক ব্যক্তি হিসেবে পরিচিত থাকলেও বাস্তবে তিনি একজন ঘুষখোর কর্মকর্তা।
 
এ বিষয়ে করপরিদর্শক মোঃ আব্দুল বারী'র সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন।

এমএসএম / এমএসএম

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি