নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে খাদ্য ও মাস্ক বিতরণ
মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় নিরাপদ সড়ক চাই শাখার উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে করোনা মহামারীতে কর্মহীন ও অসচ্ছল সড়ক পরিবহন শ্রমিকদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখার সভাপতি কাইয়ুম খানের ব্যবস্থাপনায় এবং সাধারণ সম্পাদক ঢালি নিজাম উদ্দীন জুয়েলের সঞ্চালনায় ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লৌহজং উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এম জামাল হোসেন মণ্ডল, প্রচার সম্পাদক বাংলাদেশ নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির রিপন শেখসহ নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied