চট্টগ্রাম -৯ আসনের জন্য আ.লীগের মনোনয়ন ফরম জমা দিলেন সাংবাদিক রিয়াজ হায়দার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতিকে লড়াই করতে চট্টগ্রাম -(কোতোয়ালি -বাকলিয়া) আসন থেকে দলীয মনোনয়নের আবেদন জমা দিয়েছেন সাংবাদিক ও পেশাজীবী নেতা রিয়াজ হায়দার চৌধুরী। সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই আবেদন জমা দেন।
মনোনয়ন ফরম গ্রহণ ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেপেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম'র সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, 'পেশাজীবী নাগরিক সমাজের প্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র কিংবা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই সব মানুষের সেবার ইচ্ছেতে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের মনোনয়ন চাইলাম। বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি সম্মতি দেন তবে চট্টগ্রাম -৯ (কোতোয়ালি - বাকলিয়া) সংসদীয় আসন ২৮৬ থেকে নৌকা প্রতিকে নির্বাচন করতে চাই। অবহেলিত মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই।
উল্লেখ্য, সাংবাদিক রিযাজ হায়দার দৈনিক বাংলাদেশ প্রতিদিন'র বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধানের দায়িত্বে আছেন। এর আগে চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক পুর্বকোনের প্রধান প্রতিবেদক, একুশে টিভি ও নিউজ ২৪ টেলিভিশনে নির্ভিক সাংবাদিকতায় ব্যপক খ্যাতি অর্জন করেন।
এমএসএম / এমএসএম
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা
চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ
২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা
ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা
ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ
নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার
Link Copied