ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ৭দিন ব্যাপি হা-ডু-ডু খেলার উদ্বোধন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২১-১১-২০২৩ দুপুর ৪:৩১
কুড়িগ্রামের উলিপুরে থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ঐতিহ্যবাহী শেখ রাসেল হা-ডু-ডু টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের কাশিয়াগাড়ি হা-ডু-ডু দল ও বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি হা-ডু-ডু দল অংশগ্রহণ করেন। উদ্বোধনি খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান। 
সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বিজয় মঞ্চের সামনে এম এস স্কুল এন্ড কলেজের সহঃ অধ্যাপক সাহিনুর আলমগীরের সভাপতিত্বে ৭দিন ব্যাপি হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হা-ডু-ডু আমাদের দেশের জাতীয় খেলা হলেও কালের বিবর্তনে অনুশীলন হয় না। এ খেলার ঐতিহ্য ধরে রাখতে আগামীতে হা-ডু-ডু সহ দেশীয় খেলার আয়োজন করতে সকলের প্রতি আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্জু সরকার সভাপতি উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন প্রমুখ। 
বিলুপ্তপ্রায় জাতীয় খেলাটি দেখতে নানা বয়সের দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হা-ডু-ডু খেলা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, বেশী বেশী চর্চার মাধ্যমে দেশের জাতীয় খেলা হা-ডু-ডু কে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদক মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এই খেলার আয়োজন করা প্রয়োজন মনে করেন তারা।
উল্যেখ্য যে, উক্ত ৭দিন ব্যাপি হা-ডু-ডু খেলায় ৮টি দল অংশগ্রহণ করবেন। প্রতিদিন রাত ৮ টায় খেলা শুরু হবে। উক্ত খেলার বিজয়ী দলের জন্য ১ম পুরুষ্কার ১টি ষাড় এবং দ্বিতীয় পুরুষ্কার ১টি খাশি দেয়া হবে জানান খেলা কর্তৃপক্ষ। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির