ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে খুলশীতে ছুরিকাঘাতে যুবক খুন


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-১১-২০২৩ বিকাল ৫:৫

চট্টগ্রাম নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় হৃদয় (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর)দুপুর দেড়টার দিকে আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কি কারণে,কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার। তিনি দৈনিক সকালের সময় কে বলেন, হৃদয় নামে এক যুবক খুন হয়েছেন। তবে কি কারণে খুন করা হয়েছে বিস্তারিত জানি না। আমরা ঘটনাস্থলে যাচ্ছি তদন্ত শেষে বলা যাবে ।

এ সময় চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক দৈনিক সকালের সময় কে জানান,ছুরিকাঘাতে হৃদয় নামে এক যুবককে আহত অবস্থায় হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে, হৃদয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনায়নকারী জাহেদ জানান, অজ্ঞাতনামা একব্যক্তি হৃদয়কে ছুরিকাঘাত করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২