৫০ জন জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির জন্য চুক্তি অনুমোদন করেছে ইসরায়েল।
গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি ইসরায়েল
কাতারের মধ্যস্থতায় ৫০ জন জিম্মির মুক্তির বিনিময়ে গাজায় অস্থায়ী যুদ্ধবিরতির জন্য চুক্তি অনুমোদন করেছে ইসরায়েল। তবে চুক্তি মানে যুদ্ধ বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, আজ বুধবার গাজায় জিম্মি হিসেবে আটক ৫০ নারী ও শিশুকে মুক্ত করার বিনিময়ে হামাসের সঙ্গে একটি চুক্তিকে সমর্থন করার জন্য ভোট দিয়েছে ইসরায়েল সরকার।
এটির মধ্যস্থতা করেছে কাতার। বেশ কয়েকদিন ধরেই আমেরিকা, ইসরায়েল এবং হামাস একটি চুক্তি নিয়ে কথা বলে আসছিল।
এদিকে ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ছিটমহলের দক্ষিণে খান ইউনিসসহ গাজা জুড়ে বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
উত্তর গাজার আল-আওদা হাসপাতালে ইসরায়েলি হামলায় তিন চিকিৎসক নিহত হওয়ার পর ডাব্লিউএইচও পুনরায় যুদ্ধবিরতির আহ্বান জানায়।
৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে গাজায় এখন পর্যন্ত ১৪ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি মারা গেছে বলে জানিয়েছে দেশটি।
আবিদ রহমান / আবিদ রহমান
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত
ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা
পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত
টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক
ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা
হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী
ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে
কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি
চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের