প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প
সুখে আছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবল দাসরা
ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবল দাস একজন গ্রামপুলিশ। বাবা সুখলাল ছিলেন ইউনিয়ন পরিষদের চৌকিদার। পিতামহ করু দাস ছিলেন দফাদার। আর প্রপিতামহ সৃজন দাস ছিলেন হেমনগরের জমিদার হেমচদ্র চৌধুরীর টহলদার। পদবীর নামকরণ রদবদল হলেও প্রান্তিক জনগোষ্ঠীর সুবলরা যুগ যুগ ধরেই ভূমিহীন, মর্যাদাহীন মানুষ। পিছিয়ে পড়া এই গোষ্ঠী কোনোকালেই সামাজিক মর্যাদার অধিকারী ছিলেন না। স্থায়ী ভিটেমাটিতে বসবাসের কোনো সুযোগও ছিল না। নবাবী আমল গেছে, ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছে, স্বাধীন বাংলাদেশের ৫০ বছরে কতবার ক্ষমতার পালাবদল ঘটেছে; কিন্তু ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবলদের পিতাপুরুষের ভিটে নিজের হয়নি। খাসই থেকে গেছ।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর এসব মানুষ এখন জমির মালিকানা পেয়েছেন। নিজের নিরাপদ বসবাসের জন্য পাকা ঘর পেয়েছেন। অস্পর্শ মুচিপাড়া, মেথরপাড়ায় ঈশ্বর থাকেন না বলে যে পুরোনা প্রবচন সেটি বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ প্রকল্প টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ঋষীপাড়ার দৃশ্যমান পরিবর্তন ঘটিয়েছে। ভাঙাচোরা টিনের ছাপড়ার পরিবর্তে সারি সারি সুদৃশ্য পাকা ঘর। গলি-ঘুপচির দুর্গন্ধময় নর্দমার স্থলে ঝকঝকে উঠান। দুই বেডরুমের ছিমছাম ঘর লাগোয়া স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন। বিশুদ্ধ পানীয়জলের জন্য চাপকল। পাড়ার শিশুরা এখন দলবেঁধে স্কুলে যায়। বিদ্যুৎ আসায় কারো কারো ঘরে টেলিভিশন চলছে।
পাড়ার গৌরচদ্র দাস জানান, এখানে ১৮ ঘর ঋষী পরিবারের কেউ জুতা পালিশ বা সেলাইয়ের কাজ করেন। কেউ নরসুন্দর। কেউ দিনমজুর বা পরিচ্ছন্নকর্মী। কেউবা গ্রাম পুলিশ, নয়তো হাটবাজারের নৈশপ্রহরী। সাতজন পাকা ঘর পেয়েছেন। বাকিরাও পর্যায়ক্রমে পাবেন বলে প্রশাসন আশ্বস্ত করেছে।
রবিদাস জানান, ব্রিটিশ আমলে উপজেলার হেমনগরের জমিদার রাজবাড়ীর উত্তর-পূর্ব গইল্লা বিলের দক্ষিণ তীরের খাসজমিতে বসবাসের অনুমতি দেন। সাতচল্লিশের দাঙ্গা, একাত্তরের মুক্তিযুদ্ধে বাড়িঘর ছাড়তে হয়। খাসজমির বন্দোবস্তের চেষ্টা ৫০ বছরেও সফল হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে গৃহহীনকে গৃহ এবং ভূমিহীনকে ভূমির মালিকানা দেয়ার যে কর্মসূচি নিয়েছেন, তার সুবাদে আজ ভিটে ও বাড়ি দুটোরই মালিক হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন এখানকার ঋষীরা।
পাড়ার গৌরচন্দ্র দাস জানান, বর্ষায় অনেকের ঘরের চাল চুয়ে পানি পড়ত। ঝড়ে নড়বড়ে ঘরের চালা উড়ে গেলে মেরামত করা ছিল দুঃসাধ্য। মুজিববর্ষের উপহার পাকা ঘর পেয় ঋষীরা খুশি।
বাবুল দাস জানান, বড় সান্ত্বনা যে, সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে বাড়ি ফিরে পাকা ঘরে শান্তিতে ঘুমানো যায়। তাদের মতো অছুত মানুষ আগে কখনো এমন বাড়ির কথা কল্পনাই করতে পারতেন না।
গোপালপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুম জানান, ঋষীপাড়ার ঘর নির্মাণের কাজে বেশ নজর ছিল। স্বল্প বাজেটের এসব ঘর যাতে টেকসই হয় সেজন্য সাধ্যমতো চেষ্টা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, ‘মুজিববর্ষ উপলক্ষে দেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না’ এটি হলো প্রধানমন্ত্রীর অঙ্গীকার। আশ্রয়ণ মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন প্রকল্পেরই অংশ। মূল ধারার দরিদ্র জনগোষ্ঠীর সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে এসডিজি বাস্তবায়ন করা হচ্ছে। গোপালপুর উপজেলায় নির্মিত ১৬৮টি পাকা ঘরের মধ্যে ১০টি পেয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। আগামীতে খাসজমিতে আরো গৃহ নির্মাণ এবং ভূমিহীনদের পুনর্বাসন করা হবে।
স্থানীয় সাংসদ ছোট মনির জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশ হিসাবে উন্নীত হতে যাচ্ছে। কাউকে পিছে ফেলে নয়, সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে উন্নয়নের কাফেলায় সবাইকে শরিক করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।
এমএসএম / জামান
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied