ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার মাঝি হতে চান ১০ প্রার্থী


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ১২:৪০

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঠাকুরগাঁও-৩ আসনে (রাণীশংকৈল - পীরগঞ্জ) আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন প্রার্থী। শনিবার সকাল ১০ টা থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থীগণ। 

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ঠাকুরগাঁও জেলা আ.লীগ সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সভাপতি সইদুল হক,রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম,পীরগঞ্জ উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, রাণীশংকৈল উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ, রাণীশংকৈল উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ও রাণীশংকৈল উপজেলা আ.লীগ উপদেষ্টা রবিউল ইসলাম রবি।

তারা সবাই আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের টিকিট চাইছেন।মনোনয়ন প্রত্যাশী এসব নেতাদের সঙ্গে কথা হলে তারা নিজেদের শক্ত অবস্থান তুলে ধরে জানান, অনেকেরই স্বপ্ন থাকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বড় পরিসরে কাজ করে জনগণের সেবা করার।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির