সরকারি খাস জমি দখল ভূমিহীন ছাড়া বন্দোবস্ত না দেওয়ার অভিযোগ
নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর মৌজা ১ নং খতিয়ানের জমি নামে-বেনামে বন্দোবস্তর মাধ্যমে অর্ধ কোটি টাকার সরকারি খাস জমি দখল করে নিয়েছেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত ভূমিহীনরা।উপজেলা তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের সরকারি খাসজমি দখল নেওয়ার কারণে কামাল খান অরফে (পালন) মিয়ার ছেলে আল মামুন, মৃত আব্দুল ওয়াসেক মিয়ার ছেলে রঞ্জু মিয়া ও ইমান আলী মিয়া এই তিন জনের বিরুদ্ধে ১১ সদস্য স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে।
ভূমি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও স্বজনপ্রীতিতে বেহাত হচ্ছে ওই সব সরকারি খাসজমি। আর এ ঘটনায় উপজেলার দৌলতপুর গ্রামের কালাম খান ও রুবেল সহ ১১ সদস্য স্বাক্ষরিত একটি অভিযোগ গত( ১৯ নভেম্বর২০২৩ মদন উপজেলা নির্বাহী অফিসার সহ নেত্রকোনা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন ও বিভাগীয় কমিশনের কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন সরকারি খাসজমি দখলদারদের বিরুদ্ধে।
অভিযোগে উল্লেখ করেছেন, উপজেলা তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর মৌজা ১ নং খতিয়ানের মূল্যবান খাস জমি এলাকার প্রকৃত ভূমিহীনরা না পেয়ে তা,পাচ্ছেন প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা। আর ওই সব জমি দৌলতপুর গ্রামের আশেপাশে থাকা জমির চেয়ে অনেক বেশি মূল্যবান উক্ত সরকারি খাস জমি।
অভিযোগ ও অনুসন্ধানে জানা যায় , তিয়শ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দৌলতপুর মৌজায় ১ নং খতিয়ানের ৯৮৬ দাগে ৫৮ শতাংশ জমি,১০৫৮ দাগে ২৫ শতাংশ জমি ১০৬০ দাগে ৫ শতাংশ জমি ৮১৮ দাগে ২৭ শতাংশ জমি, মোট এক একর ১৫ শতাংশ সরকারি খাসজমি রহিয়াছে। দৌলতপুর গ্রামের কিছু সংখ্যক ধনী প্রভাবশালী ব্যক্তির দখলে রয়েছে উক্ত সরকারি খাসজমি।
নিয়মানুযায়ী ওই সব জমি প্রকৃত ভূমিহীনদের দেয়ার কথা থাকলেও তা দখলে আছে সরকারি কর্মচারী, বিত্তবান ও প্রতিষ্ঠিত ধনীদের।খোঁজ নিয়ে জানা যায়, খাস জমি বন্দোবস্ত আবেদনকারীর অধিকাংশদের রয়েছে পাকা বাড়ি সম্পদশালী প্রভাবশালী ব্যক্তি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্তদের একজন কামাল খান অরফে(পালন) মিয়ার ছেলে আল মামুন (৪৫) জানায়, সরকারি খাসজমি আমাদের বাড়ির পাশে থাকার কারণে আমরা দখলে নিয়েছি। উক্ত জমি বন্দোবস্তের জন্য আবেদনও করেছি ভূমি অফিস।উপজেলা তিয়শ্রী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা নায়েব (তহশীলদার) সৈয়দ আশরাফুজ্জামান তিনি এ প্রতিনিধিকে জানান, আমি নতুন এসেছি পূর্বে কি হয়েছে তা, আমি জানিনা, তবে সরকারি খাসজমি যারা অবৈধভাবে দখলে নিয়েছে তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ বিষয়ে মদন উপজেলা সহকারী( কমিশনার) (ভূমি) এটিএম আরিফ তিনি জানান, সরকারি খাসজমি দখলদারদের বিরুদ্ধে এবং প্রভাবশালীদের বন্দোবস্ত না দেওয়ার একটি লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিনে গিয়ে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান