ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে তালিকাভুক্ত মাদককারবারি আমিরের বিরুদ্ধে দুদকে মামলা


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৩-১১-২০২৩ দুপুর ৪:৫

১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ২০ লাখ ৯৫ হাজার ৭৮২ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা তথ্য প্রদান করায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মো. আমির হামজা (আমজু) নামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মাদককারবারির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

বুধবার (২২ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম।

মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম। তিনি বলেন, ‘মো. আমির হামজা চট্টগ্রামের শীর্ষ মাদক কারবারি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত। মামলা তদন্তকালে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তা আমলে নেওয়া হবে।’

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালে আমীর হামজাকে দুদকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। একই বছর দুদকে সম্পদ বিবরণী জমা দেন তিনি। দুদক সরেজমিন পরিদর্শন ও থানা থেকে পাওয়া তথ্যে দুদক জানতে পারে তিনি রাঙ্গুনিয়া থানায় একটি মাদক মামলার আসামি।

তার দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে ২০ লাখ ৯৫ হাজার ৭৮২ টাকার সম্পদের তথ্য গোপন করার বিষয়টি পাওয়া যায়। এ ছাড়া তিনি ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫৮৯ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের বিপরীতে মেসার্স বিসমিল্লাহ অ্যান্ড আবিদ ফার্নিচার ও মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিল ব্যবসা হতে আয়ের উৎসের বিষয়ে জানালেও সম্পদ বিবরণীতে অনুসন্ধানকালে আয়ের স্বপক্ষে কোনো বৈধ তথ্য দেখাতে পারেননি।

অনুসন্ধান চালাকালে ১ কোটি ৭১ লাখ ৬২ হাজার ৫৮৯ টাকার স্থবার ও অস্থাবর  সম্পত্তিসমূহ অর্জনে প্রদর্শিত আয়ের উৎসের স্বপক্ষে বৈধ ও গ্রহণযোগ্য কোনো রেকর্ডভিত্তিক তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন

কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা

চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ

২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা

ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা

ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার

চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার