ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে নাশকতা মামলার আসামী গ্রেফতার


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২৩ বিকাল ৫:১০

নওগাঁর ধামইরহাটে নাশকতা সৃষ্টি সংক্রান্ত মামলার এজাহার নামীয় আসামী রাজু হোসেন (২৮) কে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি উপজেলার হাটনগর গ্রামের মেহেরুল ইসলাম এর ছেলে এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার সকাল ৯টায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- দেশব্যাপী চলমান অবরোধের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর ধামইরহাট থানার রসপুর দাখিল মাদ্রাসা মাঠে রাজু হোসেন সহ আরোও অনেকে গাড়ী ভাংচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে।  এ ঘটনায় ধামইরহাট থানায় একটি মামলা রুজু হয়।  মামলার পর থেকে দুর্বৃত্তরা আত্মগোপন করে।
মামলার বিবরণে জানা যায়- আসামী রাজু হোসেন ধামইরহাট থানার বিভিন্ন সরকারী স্থাপনা, রাস্তাঘাট, কালভাট, সেতু, বিদ্যুৎ কে›ন্দ্রসহ সরকারী প্রতিষ্ঠানে অন্তর্ঘাত মূলক হামলা করে নাশকতা সৃষ্টির মাধ্যমে সরকারী সম্পদের ক্ষয়ক্ষতি ও জনবলের মধ্যে ভয়ভীতি সঞ্চার করার পরিকল্পনা, প্রস্তুতি ও সহযোগিতা করেছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে বুধবার রাত ৭টায় উপজেলার চকময়রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। আসামী রাজুকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি

নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ

ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

বিএনপি নেতার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি, কোনাবাড়ী বাসিন্দা গ্রুপের এডমিন গ্রেফতার