দাগনভূঞায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৩-২৪ সালের শিক্ষাবর্ষের ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের শ্রেনি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে দাগনভূঞা থানাস্থ অবস্থিত দাগনভূঞা সায়েন্সে এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত শ্রেনি কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা পৌরসভা মেয়র ওমর ফারুক খান।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি আ্যাডভোকেট রসিক শেখর ভৌমিক এর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য অজয় কুমার ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিটিভি ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক সওকত মাহমুদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ দাগনভূঞা শাখার সদস্য সচিব দিলিপ কুমার দাস, প্রেস ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লা আল-মামুন, দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক জুলফিকার আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সামসু উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক আশ্রাফুজ্জামান, পৌর ছাত্রলীগ সভাপতি মিসু নাথ, সাধারণ সম্পাদক আনোয়ার রায়হান, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির দিপক স্বর্মা, বিমল কান্তি ভৌমিক।
এসময় প্রধান অতিথি পৌর মেয়র ওমর ফারুক খান তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যার জন্য দাগনভূঞায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানের পাশে তিনি থাকবেন এবং তাদের চলাচলের জন্য খালের উপর দিয়ে নান্দনিক একটি কালবার্ট তৈরি করে দিবেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়