চট্টগ্রামের ১৬ আসনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের দলীয় প্রার্থী ঘোষণা
মহাজোটের অন্যতম শরীক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সাথে জোটভুক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গত দুটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগ শরীক দল হিসেবে আসন ছেড়ে দেয়ার কথা থাকলেও কোন আসনও দেয়নি। মহাজোটের শরীক কিছু অস্থিত্বহীন দলকে একাধিক আসন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদের প্রতিনিধি বানিয়েছে আওয়ামী লীগ। ইসলামিক ফ্রন্টের সাথে এবারও সম্মানজনক কোন আচরণ করা না করায় তৃণমূল নেতা কর্মীদের চাপের মুখে বাধ্য হয়ে প্রতিটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৫ নভেম্বর শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম ওপ্রসক্লাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন '২৪ এ চট্টগ্রাম জেলার চুড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এরমধ্যে চট্টগ্রাম মিরসরাই -১ আসনে মাওলানা আব্দুল মান্নান, চট্টগ্রাম ফটিকছড়ি-২ আসনে এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম, চট্টগ্রাম-৩ সনদ্বীপ আসনে আব্দুর রহিম আজাদ, চট্টগ্রাম- ৪ সীতাকুন্ড আসন- মাওলানা মোজাম্মেল হোসাইন, চট্টগ্রাম- ৫ হাটহাজারী আসনে- অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, চট্টগ্রাম - ৬ রাউজান আসনে স ম জাফর উল্লাহ, চট্টগ্রাম - ৭ রাঙ্গুনিয়া আসনে আহমদ রেজা, চট্টগ্রাম -৮ বোয়ালখালী আসনে অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, চট্টগ্রাম -৯ কোতোয়ালি আসন- আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, চট্টগ্রাম -১০ আসন ডবলমুরিং, খুলশী পাহাড়তলী আসনে মাওলানা মাসুদ করিম চৌধুরী, চট্টগ্রাম -১১ বন্দর- পতেঙ্গা আসনে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, চট্টগ্রাম -১২ পটিয়া আসনে মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, চট্টগ্রাম -১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে স ম হামেদ হোসাইন, চট্টগ্রাম -১৪ চন্দনাইশ সাতকানিয়া আংশিক আসনে মাওলানা আবুল হোসেন কালিয়াইশী, চট্টগ্রাম -১৫ লোহাগাড়া সাতকানিয়া আসনে -দুইজন প্রার্থী থাকায় চড়ুন্ত করা হয়নি কারো নাম। চট্টগ্রাাম -১৬ বাঁশখালী আসনে মাওলানা আব্দুল মালেক আশরাফির নাম দলীয়ভাবে চুড়ান্ত ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকা চড়ান্ত করার শেষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে ২৫ নভেম্বর শনিবার সকাল ১১ টায় চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন -ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন, আল্লামা কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। উপস্থিত ছিলেন স ম হামেদ হোসাইন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, স ম শহিদুল হক ফারুকী, মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, মাওলানা জয়নুল আবেদীন জিহাদী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মোহাম্মদ জামাল উদ্দিন, স ম শওকত আজিজ, হাফেজ আবু তাহের, মাওলানা মঈনউদ্দীন চৌধুরী হালিম, এস এম আবু সাদেক ছিটু, আহমদ রেজা, মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা ইদ্রিস আলকাদেরী, আব্দুল্লাহ আল মুমিন, প্রমূখ। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর বলেন, চেয়ার প্রতীকে নির্বাচনে লড়বে প্রার্থীরা, চট্টগ্রামের কয়েকটি আসনে আমাদের বিজয় হওয়ার মত ভোট ব্যাংক রয়েছে, ভোটাররা যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেলে ফলাফলে বিস্ফোরণ ঘটাবে চেয়ার প্রতীকের প্রার্থীরা।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেন- রাজনীতিতে পরস্পর বিরোধ- বিভাজন নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে। ইসিকে সাংবিধানিক ক্ষমতার পূর্নমাত্রার প্রয়োগের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে হবে। এখন দেশের জনগণের নিকট একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অধিকতর প্রত্যাশিত। তিনি এ মূহুর্তে নির্বাচন বানচালের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্যও দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানান। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে নিরপেক্ষ এবং গ্রহণ যোগ্য নির্বাচন করা সম্ভব । আমরা আশা করি নির্বাচন কমিশন স্বাধীন একটি সংস্থা সেটা এ দেশের মানুষের কাছে প্রমাণ করতে সক্ষম হবেন।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি