ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বিধিনিষেধ অমান্য করায় ভোলায় ২৮২ জনকে জরিমানা


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১০-৮-২০২১ বিকাল ৬:১৬

বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় গত ৫ দিনে ভোলা জেলায় ১১টি মোবাইল কোর্টে ২৫০টি মামলায় ২৮২ জনকে ১ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা জরিমানা ও ১২ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে। নৌবাহিনী, বিজিবি, জেলা পুলিশ, নৌ পুলিশ ও র‌্যাবের সহায়তায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে অভিযানসমূহ পরিচালিত হয়।

সূত্রমতে , ৫ আগস্ট  জেলায় ১১টি মোবাইল কোর্টে ৭২টি মামলায় ৭৭ জনের মধ্যে ৭০ জনকে ৬৪ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয় এবং ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ৬ আগস্ট ৭টি মোবাইল কোর্টে ৫০টি মামলায় ৫৩ জনের মধ্যে ৪৯ জনকে ২৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয় ‍এবং ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ৮ আগস্ট ১০টি মোবাইল কোর্টে ৫৭টি মামলায় ৭০ জনকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ৯ আগস্ট জেলায় ১১টি মোবাইল কোর্টে ৭১টি মামলায় ৮২ জনকে ৫১ হাজার ১৫০ টাকা জরিমান আদায় করা হয় ‍এবং একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহি চৌধুরী জানান, জেলায় ১১টি মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং বিভিন্ন সড়ক পয়েন্টে পুলিশের টিম মোতায়েন ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি মানতে সকলকে সচেতনতার লক্ষ্যেও কাজ করা হয়েছে।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়