দিনাজপুর-৪ আসনে নৌকার মাঝি হলেন আবুল হাসান মাহমুদ আলী
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে চতুর্থবারের মতো পুনরায় নৌকার মাঝি হলেন বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।
দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে খানসামায় নেতা কর্মীদের আনন্দ মিছিল বের হয়। নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে নিবাচর্নী আমেজ।
নির্বাচন কমিশনের তফশিল ঘোষণার পরপরই ১১ জন প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র জমা দেন। এরপর আওয়ামীলীগের পালামেন্টরি বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীকে দিনাজপুর ৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে পুনরায় আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রদান করেছেন।
একই আসনে সংসদ সদস্য হিসাবে ২০০৮,২০১৪ ও ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে জয়ী হন ক্ষমতাসীন আ’লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা