ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে এইচএসসিতে পাসের হার ৫৯.৬৫%, আলীমে ৯৩.৭৮%


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৬-১১-২০২৩ বিকাল ৫:৪৭

মৌলভীবাজার জেলার জুড়ীতে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ২০২৩ সনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উপজেলায় জিপিএ-৫ পেয়েছে ৯ জন এবং আলিম পরীক্ষায় ৩ জন। উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩৪৬জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮০৩ জন। উপজেলায় গড় পাসের হার ৫৯.৬৫ % । ফলাফলের শীর্ষে রয়েছে শাহ নিমাত্রা সাগরনাল- ফুলতলা ডিগ্রি কলেজ। এ কলেজের পাসের হার ৮১.৩১%। 

জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, ২০২৩ সনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শাহ নিমাত্রা সাগরনাল- ফুলতলা ডিগ্রি কলেজ থেকে ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬১ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৮১.৩১%।

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৮৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৯ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। পাসের হার ৬০.০২%।

হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ২০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৫০.২৪%।

শিলুয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ জন পাস করেছে। পাসের হার ৩০.৭৬%।

এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে আলীম পরীক্ষায় জুড়ী উপজেলায় হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসা থেকে ৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৪৭ জন। পাসের হার ৯৭.৯১%।

নওয়াবাজার আহমদিয়া ফাযিল মাদ্রাসা থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫৩ জন। পাসের হার ৯৪.৬৪%।

সাগরনাল সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাস করেছে ৫১ জন। জিপিএ ৫.০০ পেয়েছে ৩ জন। পাসের হার ৮৯.৪৭%।

এমএসএম / এমএসএম

ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ

নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার

দুর্নীতি ও অর্থ আত্মসাৎ: পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বরিশাল রেঞ্জের ডিআইজি মহোদয়ের বাকেরগঞ্জ থানা পরিদর্শন

বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন

রায়গঞ্জে দাম বাড়ার খবরে কমেছে সয়াবিন তেলের সরবরাহ

সাতকানিয়ায়-আদালতের আদেশ অমান্যের অভিযোগ ওঠেছে এক এসআইয়ের বিরুদ্ধে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বরিশাল বিএম কলেজের দুই শিক্ষার্থী

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ