নেত্রকোনা- ৪ আসনের তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আল মামুন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী,নেত্রকোনা- ৪ আসনের তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন মদন উপজেলার বিএনপি'র সাবেক কৃষক দলের আহবায়ক মোঃ আল মামুন।মদন উপজেলা সদর ইউনিয়নের পরশখিনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী মিয়ার ছেলে মোঃ আল মামুন।
ঢাকার তোপকানা রোডে তৃণমূল বিএনপির অফিসে গত রবিবার (২৬ নভেম্বর )দলের চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী সভাপতিত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের সাথে মত বিনিময় সভার শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন তৃণমূল বিএনপির। নেত্রকোনার- ৪ আসনের মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ওয়াজেদ আলী মিয়ার সুযোগ্য সন্তান মোঃ আল মামুন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি’র মনোনয়নপত্র জমা হয়েছিল ৪৬৬টি।মনোনয়ন প্রত্যাশীদের অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক দলের দলত্যাগী তৃণমূল নেতা।
তৃণমূল-বিএনপির মনোনীত প্রার্থী মোঃ আল মামুন তিনি বলেন, নেত্রকোনা- ৪ আসনের মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী তৃণমূল বিএনপি'র প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছেন আমি প্রথমে ধন্যবাদ জানাই তৃণমূল বিএনপি'র সভাপতি চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী ও তৃণ বিএনপির সকল নেতৃবৃন্দ কে।
আমার বিশ্বাস মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরী গরিব দুঃখী ও মেহনতী সাধারণ জনগণ আমার পাশে থাকবে এবং তৃণমূল বিএনপি হিসেবে আমাকে ভোট দেবে, আমি বিপুল ভোটে বিজয়ী হবো ইনশাল্লাহ। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
ভোটগ্রহণ করা হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি রোববার।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
Link Copied