ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের স্বপ্ননীড়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন জেলা প্রশাসক


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১০-৮-২০২১ বিকাল ৬:৪৭

ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর স্বপ্ননীড়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন জেলা প্রশাসক অতুল সরকার। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে অবস্থিত গৃহহীনদের জন্য নির্মাণ করা স্বপ্ননীড়ে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। 

এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্ননীড়ে বসবাসকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আপনাদের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। তাদের মানুষের মতো মানুষ করে তুলতে হবে। আপনাদের পাশে প্রধানমন্ত্রী সবসময় আছেন। তার পক্ষ থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সব সময় আপনাদের সহযোগিতা করবে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য সব সময় দোয়া করবেন। 

এ সময় উপস্থিত ছিলেন- সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা প্রমুখ।

এর আগে বেলা ১১টায় উপজেলার গট্টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। 

এমএসএম / জামান

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২