ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭-১১-২০২৩ দুপুর ৩:১২

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।ভোলার ৪ টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বিভিন্ন সংস্থার জরিপ এবং দলের সাংগঠনিক রিপোর্ট বিবেচনায় নিয়ে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। অধিক জনপ্রিয়তা, দলে গ্রহণযোগ্যতা, দুর্দিনে মানুষের পাশে থাকা এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থীদের বেছে নিয়েছে আওয়ামী লীগ। 

গতকাল (২৬ নভেম্বর) বিকেলে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘোষিত তালিকা অনুযায়ী ভোলা-১ আসনে তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ আসনে আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কে দলীয় মনোনয়ন দেয়া হয়।

তালিকা প্রকাশের পরই পরিষ্কার হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষ পর্যন্ত কাদের কপালে জুটল দলীয় প্রতীক। এদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার আগে রোববার সকাল ১০টায় দলের এবং সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার বাসভবনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। একই সঙ্গে যাদের মনোনয়ন দেওয়া হয়নি তাদেরকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

দলীয় সূত্র বলছে, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো প্রার্থীই বিদ্রোহ করে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়াতে পারেনা।
এদিকে ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস বলেন, বিতর্কিত, জনবিচ্ছিন্ন কাউকে এবার দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। আমরা তোফায়েল সৈনিক। বিজয়ে আমরা শতভাগা আশাবাদী।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়