মাগুরায় সাকিবের নিজ বাড়িতে দলীয় কর্মী ও সমর্থকদের ভিড়, মিষ্টি বিতরণ
মাগুরা-১ আসন থেকে ক্রিকেটার সাকিব আল হাসানকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দলের সাধারণ নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেছেন।
বিকাল ৪টার দিকে জেলার সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত এ আসনের প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ সাকিবের বাড়িতে ভিড় করতে শুরু করেন। এ সময় বিকাল থেকে রাত পর্যন্ত তারা নিজ উদ্যোগে উপস্থিত কর্মী-সমর্থক ও বাড়ির সামনের রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করেন।
দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাকিবের বাড়ি শহরের সাহাপাড়া এবং কেশবমোড় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান বলেন, আমি নিজেও এ আসনের প্রার্থী ছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রিকেটার সাকিব আল হাসানের ওপর আস্থা রেখেছেন। আমরা সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করতে কাজ করব।
জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে কথা বলে জানা যায়, সভানেত্রী সাকিবকে মনোনয়ন দিয়েছেন। এখন কেন্দ্র থেকে তার বিষয়ে যে সিদ্ধান্ত দেওয়া হবে সেই অনুযায়ী দলীয় কর্মকাণ্ড পরিচালিত হবে।
এমএসএম / এমএসএম
দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা
শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন
চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট
প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত
আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে
পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী
ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ
শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান