ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচর পদ্মার চরাঞ্চলে শীত এলেই আতঙ্কে কাটে রাত, বসাতে হয় পাহারা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৭-১১-২০২৩ দুপুর ৩:১৬
শিবচর উপজেলার পদ্মানদী বেষ্টিত চরজানাজাত ইউনিয়ন। পদ্মার ভাঙনে ইউনিয়নটির ভু-খন্ডের বেশির ভাগই বিলীন হয়ে গেছে।  সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই চরে যে ভূ-খন্ড অবশিষ্ট রয়েছে সেখানে কমপক্ষে ৩শতাধিক লোকের বসবাস রয়েছে বলে জানা গেছে।
 
শুকনো মৌসুমে গোবাদি পশু পালনের জন্য এই চর এলাকা বেশ উপযুক্ত। তাই এই এলাকার প্রায় অধিকাংশ মানুষ কৃষি কাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করে। প্রতিটি পরিবারই একাধিক গবাদি পশু লালন-পালন করে থাকেন। 
 
কোরবানিকে সামনে রেখে অধিকাংশ পরিবার একাধিক গরু পালন করেন। রয়েছে গাভীও। তবে শীত মৌসুম এলেই আতঙ্ক শুরু হয় চর এলাকায়। ডাকাতদল হানা দিয়ে গরু নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে প্রতি শীত মৌসুমে। 
 
চরবাসীর অভিযোগ, পদ্মা নদীতে ট্রলার যোগে ডাকাতদল এসে গোয়ালঘর থেকে গরু নিয়ে ট্রলারে করে পালিয়ে যায়। মুন্সীগঞ্জের লৌহজংসহ বিভিন্ন এলাকা থেকে এসে হানা দেয় চর এলাকায়।
এ কারণে প্রতি বছরই পাহাড়া বসাতে হয় চরের বাসিন্দাদের। বিগত বছরগুলোতে গরু চুরির একাধিক ঘটনা ঘটেছে। তাই শীত এলেই বাড়ে আতঙ্ক!
 
খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার(১৯ নভেম্বর) চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামে একদল দূর্বৃত্ত এসে গরু ছিনতাইয়ের চেষ্টা করে। রাত সাড়ে দশটার দিকে ওই এলাকার টিটু সরকারের বাড়িতে হানা দেয় দূর্বৃত্তরা। টের পেয়ে প্রতিবেশি এক যুবক এগিয়ে গেলে ১৫/২০ জনের মধ্যে ৪ জনকে চিনতে পারে। এসময় রায়হান নামের ওই যুবককে কুপিয়ে জখম করে ডাকাত দলের সদস্যরা। লৌহজং থেকে ট্রলার নিয়ে এসে গরু ছিনতাই করে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এ ঘটনায় শিবচর থানায় মামলাও হয়েছে।
 
স্থানীয়রা জানান,'চর এলাকার বাড়িঘর বেশ ফাঁকা ফাঁকা স্থানে। ঘন বসতি নেই। প্রতিটি বাড়িতেই গরু-ছাগল রয়েছে। ঘরবাড়ি বিচ্ছিন্ন ভাবে থাকায় ডাকাতদল সহজেই ডাকাতি করতে পারে। নদীতে ট্রলার রেখে গ্রাম থেকে গরু-ছাগল নিয়ে যায়। প্রতি বছরই এমন ঘটনা ঘটে থাকে। এই এলাকার কৃষকদের সম্বল এই গবাদি পশু। লাখ টাকার গরু হারিয়ে নিঃস্ব হয়ে যায় অনেকেই। একারনে গত শীত মৌসুমে পালা করে রাতে পাহাড়া দিতে হয়। ১০/১৫ জনের একেক দল করে পাহাড়ায় থাকতে হয় ডাকাতি রোধে।'
 
টিটু সরকার নামের স্থানীয় এক কৃষক বলেন,'গত ১৯ নভেম্বর(রোববার) রাতে আমার গরু ছেড়ে নিয়ে যাচ্ছিল ডাকাতদল। চরের মানুষ রাত ৮ টার মধ্যেই ঘুমিয়ে যায়। রাত ১১ টার দিকে আমার ভাতিজা রায়হান বাইরে এসে দেখে গরুর বাঁধন ছাড়া। বাড়ির বাইরে হাটতেছে। এসময় ঘরের পেছনে লোকজনের শব্দ পেয়ে লাইট ধরলে দেখি ১০/১৫ জন। আমার ভাতিজা চিনতে পারলে, ওরে ডাকাতদল কুপিয়ে আহত করে।'
 
চরের আরেক ব্যক্তি বলেন,'চরে মাঝেমধ্যেই গরু চুরি হয়। গোয়াল ঘর থেকে বাঁধন কেটে নদীর পারে নিয়ে ট্রলারে উঠায়। চর এলাকা হওয়ায় গরু নিয়ে গেলে টের পাওয়া যায় না। শীতেই নানা ধরনের সমস্যা বাড়ে। চোর-ডাকাতের উৎপাত দেখা দেয়।'
 
সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন চরে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান চরের মানুষেরা। চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়িটি এই চরে হলেও চুরি-ডাকাতি রোধ হতো বলে তারা মনে করেন।
 
চরজানাজাত ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য মো.নাসির সরকার বলেন,'ইউনিয়নটির ১ বাদে সবগুলো ওয়ার্ড নদী গর্ভে বিলীন হয়ে গেছে ইতোপূর্বে। চরের মধ্যে এখনো বসতি রয়েছে। গত বছর বা বিভিন্ন সময় গরু চুরি, ডাকাতি হয়ে থাকে। এ বছর এখনো কোন চুরি, ডাকাতি হয়নি।'
 
তবে অতীতের চেয়ে এখন চর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে দাবি করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার। তিনি জানান,'পদ্মার চর এলাকায় আমাদের বিট পুলিশিং কার্যক্রম চলমান রয়েছে। পুলিশের একাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। যেহেতু পদ্মানদীর মাঝে বিচ্ছিন্ন একটি জনপদ। তাই ওখানে ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যসহ সকলের সমন্বয়ে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করে থাকে। এর আগে গরু চুরি-ডাকাতি হয়েছে। বর্তমানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।'

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত