চট্টগ্রামে মনোনয়ন না পেয়ে একাধিক আ.লীগ নেতার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চট্টগ্রামের ষোলটি আসনে একাধিক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এছাড়াও অনেকে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করার জন্য নিজেদের গ্রুপের সঙ্গে আলোচনা করে প্রার্থী ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৮ আসনে দল মনোনীত প্রার্থী ঘোষণা করে। যারা বাদ পড়েছেন তারা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন, তবে তাদের ব্যাপারে নমনীয় থাকবে দলের হাইকমান্ড।মূলত বিএনপি এখনো পর্যন্ত নির্বাচনে আসার ঘোষণা না দেওয়ায় নির্বাচন উৎসবমুখর করতে আওয়ামী লীগের আগ্রহীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন বলে জানা গেছে।চট্টগ্রামের একাধিক আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের একাধিক নেতা নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
এদের মধ্যে হচ্ছে, চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দীন নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। এদিকে মনোনয়ন না পেয়ে চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।তিনি সকালের সময় কে বলেন, নেত্রী বলে দিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা যাবে।তাই নির্বাচন করব।
আবার চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য আবদুল জব্বার চৌধুরী।
সংসদ নির্বাচনে অংশ নিতে সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ছাড়েন এম এ মোতালেব। চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। তিনি সকালের সময় কে বলেন,নির্বাচন করলে দলের কোনো বাধা নেই, তাই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, আমি যেভাবে সর্বসাধারণের ভালোবাসা পেয়ে এসেছি তেমনি সকলের ভোট পেয়ে নির্বাচিত হতে পারব ইনশাআল্লাহ।
চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান।
এমএসএম / এমএসএম
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা
চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ
২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা
ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা
ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ
নিখোঁজ শিশু কলির খন্ডিত মৃতদেহ সাত দিন পর ডোবায় বস্তাবন্দী অবস্থায় উদ্ধার
Link Copied