ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে সেমস-গ্লোবাল


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ২৮-১১-২০২৩ দুপুর ৩:৫৪

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস- সেমস-গ্লোবাল ইউএসএ এর আয়োজনে আগামী ৭-৯ ডিসেম্বর, তিন দিনব্যাপী শুরু হতে যাচ্ছে নির্মাণ সামগ্রী, নির্মাণ প্রণালী এবং সরঞ্জাম কেন্দ্রিক বাংলাদেশের সবচেয়ে বড় এবং সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী “২৮তম বিল্ড বাংলাদেশ ২০২৩” এবং একই সাথে অনুষ্ঠিত হবে “২২তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৩”। একই তারিখে ওয়াটার প্রযুক্তি ও সমাধান সম্পর্কিত বিষয়াদি নিয়ে অনুষ্ঠিত হবে “৫ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৩”। 

বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ট্রান্সমিশন ও নবায়নযোগ্য শক্তির উপর ভিত্তি করে আরো অনুষ্ঠিত হবে পাওয়ার সিরিজ অফ এক্সিবিশন সংশ্লিষ্ট “২৫তম পাওয়ার বাংলাদেশ ২০২৩”, “২০তম সোলার বাংলাদেশ ২০২৩”, এবং “৫ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৩”। আগামী ৭-৯ ডিসেম্বর ২০২৩ তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০.৩০ ঘটিকা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), ঢাকায় এই ৭টি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর অল কমিউনিটি ক্লাব, এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। তিনি গণমাধ্যমকে আসন্ন প্রদর্শনীগুলি আয়োজন সম্পর্কিত নানাবিধ বিষয় তুলে ধরে বলেন- 

বহুমাত্রিক শিল্পক্ষেত্র নিয়ে আয়োজিত এই প্রদর্শনীগুলো বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক হবে বলে আমরা আশাবাদী। একাধারে নির্মাণ শিল্প ও বিদ্যুৎ শিল্পের অগ্রগতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, প্রদর্শনীগুলো একটি ফলপ্রসূ প্ল্যাটফর্ম হিসেবে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি বি-টু-বি যোগাযোগ স্থাপনের মাধ্যমে বাণিজ্যের প্রসারে কার্যকর ভূমিকা পালন করবে। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল এর সিইও এস. এস. সারওয়ার, সেমস-বাংলাদেশের চিফ কনসালট্যান্ট জাবেদ আহমেদ এবং সেমস-গ্লোবাল এর নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম। বহুক্ষেত্রীয় প্রদর্শনীগুলি সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বি-টু-বি সংযোগ বৃদ্ধির সম্ভাবনাকে ত্বরানিত করছে। যা, ক্রেতা এবং সরবরাহকারীদের রাজধানী ঢাকায় একই ছাদের নিচে একত্রিত হয়ে পণ্য প্রদর্শন ও একে অপরের সাথে প্রত্যক্ষ যোগাযোগের ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম তৈরি করবে। প্রদর্শনীগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। 

সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবল ৩০ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প ক্ষেত্রের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে। উল্লেখ্য, প্রদর্শনীগুলো ৭-৯ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১০.৩০টা থেকে রাত ৮.০০ ঘটিকা পর্যন্ত নিবন্ধনের নিমিত্তে ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া, প্রদর্শনী চলাকালীন ৪টি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন

দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন

পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক

বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার

সিআইডির প্রধানের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

অস্ট্রেলিয়া প্রবাসী দুইভাইকে হয়রানী

দেশের শান্তি রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ চান হেযবুত তওহীদ ওয়াজ মাহফিলের নামে উসকানি ও হুমকির

আন্ডারওয়্যারে লুকানো কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

যাত্রাবাড়ী সময় টিভি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও মারধর, থানায় জিডি

বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকায় র‍্যালি ও আলোচনা সভা

ঢাকাস্থ শ্রীপুর (মাগুরা) বিএনপি পরিবারের সাধারণ সভা অনুষ্ঠিত

কলাবাগানে হোস্টেল থেকে নার্সিং শিক্ষার্থীর মরদেহ উদ্ধার