নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন নৌকার প্রার্থী মোঃ শাহাব উদ্দিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠ বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের পর মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে নিজ নির্বাচনী এলাকা বড়লেখা ও জুড়ীতে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।
নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে পরিবেশমন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি'কে স্বাগত জানান হাজার হাজার নেতা কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
গত রবিবার (২৬ নভেম্বর) আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ৩০০ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনে নৌকার প্রার্থী হিসেবে মোঃ শাহাব উদ্দিন, এমপির নাম ঘোষণা করেন। এ নিয়ে টানা ৬ বার আওয়ামী লীগের নৌকা মার্কার মনোনয়ন পেলেন মোঃ শাহাব উদ্দিন। সর্বপ্রথম মনোনয়ন পান ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে বিএনপির হ্যাভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।
বিকেলে জুড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধা এমএ মুমীত আসুক চত্বরে এক পথসভায় পরিবেশ মন্ত্রী আবারো তাঁকে নৌকার মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
রাজারহাটে নাশকতার অভিযোগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন
কোনাবাড়ীতে আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার পলাতক আসামি শিহাব গ্রেফতার
জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যার চেষ্টা
চাঁদপুরে তিন বিচারকের আদালত বর্জন, আইনজীবীদের লাগাতার বিক্ষোভ
২১৬ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
শরতের স্নিগ্ধ প্রকৃতি জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনীবার্তা
ঘোড়াঘাটে ভুট্টা বিক্রির টাকা না পেয়ে সংবাদ সম্মেলনে কৃষকরা
ভূরুঙ্গামারীতে কাস্টমসের ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস
চাঁপাইনবাবগঞ্জে ১০ ককটেল ও সাড়ে ৪ কেজি বারুদ সদৃশ পদার্থ উদ্ধার
চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ
ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি ও পাসের উদ্যোগ