উলিপুরে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের উলিপুরে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়নে মর্যাদাপূর্ণ এবং স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন সীডস কর্মসূচীর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সমাপনী সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। ইএসডিও এর উলিপুর উপজেলা কো-অর্ডিনেটর বিভাংশু মোহন রায় এর সঞ্চালনায় প্রকল্পের সমাপনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো: মোশাররফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আমীর হোসেন, উপজেলা সমবায় অফিসার মো: সইফুর রহমান মিয়া, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আবু ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো: জুয়েল রানা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সকিনা বেগমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিবিও প্রতিনিধি, সিএসপি, সংলাপ ফোরামের কিশোরী এবং সীডস প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন। ইএসডিও সীডস প্রকল্পের কার্যক্রম এর প্রশংসা করে অতিথিরা প্রকল্পটির কার্যক্রম পুনরায় চলমান রাখার আহ্বান জানান। ভবিষ্যতে প্রকল্পের কর্ম এলাকা বৃদ্ধি করারও আহবান জানিয়েছেন বক্তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied