নওগাঁ-৩ আসনে নির্বাচনের লড়াইয়ে চলচ্চিত্রের কৌতুক অভিনেতা চিকন আলী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর বদলগাছী) আসনে নির্বাচনের লড়াইয়ে চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান চিকন আলী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।শামিনুর রহমান চিকন আলী স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার তরিফুজ্জামন।
শামিনুর রহমান চিকন আলীর বাড়ী বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের খাদাইল গ্রামে পিতা আব্বাস আলী মাতা সাজেদা বেগম।শামিনুর রহমান (মঞ্চ নাম চিকন আলী হিসাবে সবচেয়ে বেশি পরিচিত), হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। চিকন আলী নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় জন্ম গ্রহণ করেন। চলচ্চিত্রে তিনি সাধারণত কৌতুক চরিত্রে অভিনয় করে থাকেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এনায়েত করিম প্রযোজিত এম বি মানিকের রঙিন চশমা চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ২০০৮ সালে সুযোগ পান জাকির হোসেন রাজু পরিচালিত মনে প্রাণে আছো তুমি চলচ্চিত্রে, যেখানে শাকিব খানের বন্ধুর চরিত্রে অভিনয় করে। এরপর একে একে অভিনয় করেছেন তোর কারণে বেঁচে আছি, ভালবাসলেই ঘর বাঁধা যায় না, এক টাকার দেনমোহর, লাভ ম্যারেজ, শুটার, বসগিরি, বেপরোয়া, হিটম্যানসহ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠে।
চিকন আলীর প্রতিষ্ঠান হচ্ছে সি এ কমেডি টিভি, সি এ ড্রামা টিভি, সি এ ফিল্ম টিভি। উল্লেখ্য চিকন আলীর কৌতুক অভিনেতা হিসাবে ব্যপক জনপ্রিয় ইউনিউব চ্যানেনে।
অভিনেতা চিকন আলী মহাদেবপুর বদলগাছী আসনে নির্বাচিত হলে সাধারন মানুষে কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করবে পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সব সময় সকলের সঙ্গে মিলে মিশে কাজ করবে বলে জানান।
এমএসএম / এমএসএম
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা