শ্যামপুর-সাবরেজিষ্ট্রি অফিসের কোটিপতি পিয়ন তাজুল ইসলামের বিরুদ্ধে দুদকে অভিযোগ
রাজধানীর শ্যামপুর-সাবরেজিষ্ট্রি অফিসে কর্মরত অফিস সহায়ক তাজুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।দুর্নীতির মাধ্যমে উপার্জন করা অর্থ দিয়ে কোটি টাকার সম্পদ,নামে বেনামে বহুতল ভবন নির্মাণ,১০ কাঠার প্লট,ফ্ল্যাট কিনেছেন বলে অভিযোগ মিলেছে।
গত ২৮ নভেম্বর মোরশেদ আলম নামে এক ব্যক্তি একটি মানবাধিকার সংস্থার প্যাডে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ লিখিত অভিযোগ দিয়েছেন।শ্যামপুর-সাবরেজিষ্ট্রি অফিসে কর্মরত অফিস সহায়ক তাজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট।ঐ সিন্ডিকেটের কথা মত কাজ না করলে নানা জটিলতা তৈরি করে সেবা গ্রহীতাদের হয়রানি করেন। শুধু সেবা গ্রহীতারা নয় খোদ অফিসের সহকর্মীরা কথা মত কাজ না করলে কর্মস্থল থেকে বিতাড়িত হন। তার চলা ফেরা জীবন যাপন বিলাসবহুল। কদমতলী থানা এলাকার মেরাজ নগরে ১২ তলা একটি ভবন চারজন অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে তুলছেন,ডেমরা থানার ৭০ নং ওয়ার্ড মস্তমাঝি এলাকায় রয়েছে ১০ কাঠা জমি,
তবে শ্যামপুর-সাবরেজিষ্ট্রি অফিসে কর্মরত অফিস সহায়ক তাজুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করেছেন।
পিয়ন পদে চাকরি করে তাজুল অঢেল সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা।ঢাকা শহরে রয়েছে তার একাধিক বাড়ি এমন বিষয় সম্পর্কে জানতে চাইলে তাজুল ইসলাম দৈনিক সকালের সময় কে জানান, আমি গত ২০২৩ সালের মার্চ মাসে এ অফিসে যোগদান করেছি, আমার কোথাও কোন সম্পদ নেই।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত